Tuesday, April 7, 2026

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

Date:

Share post:

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার তা পরীক্ষা করার সময় ঘটে গেল বড় দুর্ঘটনা। শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগ্রাম থানায় (Jammu and Kashmir’s Nowgam police station incident ) ফরেনসিক ও পুলিশ কর্মীদের উপস্থিতিতে কেমিক্যাল টেস্ট চলাকালীন আচমকা বিস্ফোরণ ঘটে। তীব্র কানফাটা শব্দে এদিক-ওদিক ছিটকে পরলো দেহাংশ।। মৃত ৯, আহত অন্তত ৩৩। সংখ্যাটা যেকোনও মুহূর্তে বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

থানার সামনের বাড়ি থেকে একটি সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে। তাতে ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্ত। এইসব ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে কাশ্মীরের ডিজিপি বলেন, ‘‘শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে বিস্ফোরক পদার্থের নমুনা পরীক্ষার সময় নওগাম থানায় বিস্ফোরণ ঘটে। এর নেপথ্য অন্য কোনও কারণ নেই। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। পুলিশকর্মীদের সঙ্গে তিন জন ফরেন্সিক বিশেষজ্ঞও ছিলেন। এ ছাড়া, ২৭ জন পুলিশকর্মী, তিন জন সাধারণ বাসিন্দা-সহ মোট ৩৩ জন জখম হয়েছেন। থানাটি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত। সংলগ্ন বিল্ডিংগুলিরও ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত চলছে। জম্মু ও কাশ্মীর পুলিশ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’’

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...