Monday, April 13, 2026

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

Date:

Share post:

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার করা হয় মঙ্গলবার। খুনের (murder) ঘটনায় এই যুবকের প্রত্যক্ষ যোগ ছিল বলে দাবি পুলিশের। অন্যদিকে, অভিযুক্ত বিডিও (BDO) প্রশান্ত বর্মণের মোবাইল নম্বর পাওয়া গেল গ্রেফতার হওয়া তিনি অভিযুক্তের মোবাইলে। যার ফলে এই ঘটনায় তার যোগ আরও স্পষ্ট হল।

বিধাননগর পুলিশের তদন্তে উঠে এসেছে, স্বর্ণ ব্যবসায়ী (gold trader) স্বপন কামিল্যার খুনের আগে মারধরের ঘটনায় পাঁচ-ছয় জন উপস্থিত ছিল। মারধরে প্রত্যক্ষভাবে তাদের যোগ ছিল। সেই সূত্রে মঙ্গলবার কোচবিহারের (Coochbihar) পুণ্ডিবাড়ি থেকে গ্রেফতার করা হয় বিবেকানন্দ সরকারকে। সন্ধ্যা ৭টা নাগাদ গ্রেফতার হওয়া এই যুবক মারধরের দিন দত্তাবাদেই (Duttabad) ছিলেন। তার দু-একদিন আগে তিনি কলকাতা আসেন। খুনের পর তুফান থাপার মতোই তিনিও উত্তরবঙ্গে পালিয়ে যান।

আরও পড়ুন : কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ইতিমধ্যেই এই ঘটনায় রাজগঞ্জের (Rajganj) বিডিও প্রশান্ত বর্মণের (BDO Prashanta Barman) গাড়ির চালক রাজু ঢালি, বিডিও-র বন্ধু তুফান থাপা ও কোচবিহারের সজল সরকারকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ (Bidhannagar Police)। বাজেয়াপ্ত করা হয়েছে বিডিও-র নীলবাতি গাড়িও। যদিও তার পরেও নিজেকে নির্দোষ দাবি করেই অনড় বিডিও প্রশান্ত বর্মণ। তারই মধ্যে মঙ্গলবার ঘটনায় চতুর্থ গ্রেফতারি।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...