Monday, April 13, 2026

দিল্লি বিস্ফোরণ কাণ্ড: সাত সকালেই ইডির হানা আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অফিসে

Date:

Share post:

দিল্লি বিস্ফোরণের (Delhi car blast case)পর থেকেই তদন্তকারীদের স্ক্যানারে উঠে  এসেছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়(Faridabad’s Al-Falah University)।মঙ্গলবার সাত সকালেই ইডির দল এই বিশ্ববিদ্যালয়ের দিল্লির ওখলা অফিসে হানা দেয়।  একইসঙ্গে  এই  শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ২৫টি জায়গায় ইডির প্রতিনিধিরা হাজির হয়েছে। এর আগেই দিল্লি বিস্ফোরণের ঘটনায় আল ফালাহ-র(Faridabad’s Al-Falah University) চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকিকে তলব করেছে দিল্লি পুলিশ।

দিল্লি বিস্ফোরণের ঘটনার তদন্তে ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কোনও না কোনও ভাবে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত। এর পরেই তদন্তকারীদের নজরে আসে বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং বা অর্থের জোগান। এই বিষয়টি তদন্ত শুরু করেছে কেন্দ্রের আর্থিক দুনীতি দমন শাখা বা ইডি।

ইডির নজরে মূলত  এই বিশ্ববিদ্যালয়ের অর্থের জোগান। কীভাবে এই বিশ্ববিদ্যালেয় অর্থ  আসে তা খতিয়ে দেখছে ইডি। দিল্লির বিস্ফোরণে ধৃত মুজাম্মিল আহমেদ এবং শাহিন শহিদ এই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শুধু তাই নয়, বিস্ফোরণে মৃত ‘সুইসাইড বম্বার’ উমর-উন-নবিও আল ফালাহের সঙ্গে যুক্ত ছিলেন।

কয়েক দিন আগেই কাশ্মীরের অনন্তনাগ থেকে আটক করা হয় সন্দেহভাজন দানিশকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের  প্রতিবেদন অনুযায়ী, দিল্লি বিস্ফোরণের ঘটনায় উমরের সঙ্গে বসে এই হামলা ছক কষেছিলেন দানিশ। শুধু তা-ই নয়, দানিশ নিজেও একজন আত্মঘাতী জঙ্গি হিসাবেই নামার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই পরিকল্পনাতে বদল ঘটে।

 

Related articles

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...