Monday, April 13, 2026

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

Date:

Share post:

একটা সময়ে যে মাওবাদী কমান্ডার বস্তারে ভারতীয় বাহিনীর রাতের ঘুম কেড়েছিলেন তিনি মাদভি হিডমা(Madvi Hidma)। অবশেষে অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত সেই মাদভি হিডমা(Madvi Hidma)। সূত্রের খবর, ২৬টি সশস্ত্র হামলার নেপথ্যে থাকা শীর্ষ মাওবাদী কমান্ডার মাদভি হিডমা অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামারাজু জেলায় এনকাউন্টারে প্রাণ হারান।

অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার সংযোগস্থলের কাছে মারেদুমিল্লি জঙ্গলে মাওবাদীদের এবং অন্ধ্রপ্রদেশ পুলিশের সংঘর্ষ হয়। কমপক্ষে ছয় মাওবাদীর মৃতদেহ পাওয়া গিয়েছে এবং অভিযান এখনও চলছে। অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিজি হরিশ কুমার গুপ্তা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। গোলাগুলিতে একজন শীর্ষ মাওবাদী নেতা সহ ছয় মাওবাদী নিহত হয়েছেন। অভিযান চলছে।

২০২১ সালে গেরিলা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২২জন সদস্য নিহত হয়েছিলেন আর তার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল মাদভি হিডমাকে। ৫৫ বছরের এই আদিবাসী কমান্ডার গত দু’দশকে প্রায় ২৭টি বড় বড় হামলার সঙ্গে যুক্ত ছিলেন। গোয়েন্দাদের কাছে তাঁর মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা তাঁর হাতেই তৈরি হয়েছেন, সুকমা অঞ্চলের একাধিক গেরিলা নেতা যার মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি।

হিডমা বেশ কয়েকটি বড় মাওবাদী হামলায় বিশেষ ভূমিকার জন্য পরিচিত। এর মধ্যে রয়েছে ২০১০ সালে দান্তেওয়াড়ায় হামলা, যেখানে ৭৬ জন সিআরপিএফ জওয়ান নিহত হন এবং ২০১৩ সালে ঝিরাম ঘাটিতে হামলা, যেখানে শীর্ষস্তরের কংগ্রেস নেতা সহ ২৭ জন নিহত হন। ২০২১ সালে সুকমা-বিজাপুরে হামলায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যেখানে ২২ জন নিরাপত্তা কর্মী নিহত হন।

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...