Monday, April 13, 2026

বড় সাফল্য কলকাতা পুলিশের! ৭৯ লক্ষের সাইবার প্রতারণায় রাজকোট থেকে গ্রেফতার ৩

Date:

Share post:

মোদি-রাজ্য গুজরাত থেকে সাইবার প্রতারণায় অভিযুক্ত অর্থনীতির শিক্ষক-সহ তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের নাম করে কলকাতার এক প্রবীণ নাগরিকের ৭৯ লক্ষ টাকা প্রতারণা করা হয়। এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ পেল বড়সড় সাফল্য। গুজরাতের রাজকোট থেকে অর্থনীতির শিক্ষককে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মূল অভিযুক্ত ভারু রবিকান্ত বকুল গোপাল ভাই অর্থনীতির শিক্ষক। ওই শিক্ষকের ছাত্র সনদারভা জিলেস নরেন্দ্রভাই ও এক ব্যবসায়ী চাংদেরা বিপুল কুমার বান্না ভাইকেও গ্রেফতার করা হয়। অভিযোগ, কলকাতার এক প্রবীণ নাগরিককে ফোন করে বলা হয়, তাঁর বেশ কিছু ব্যাঙ্কের ট্রানজাকশন অনুযায়ী বিভিন্ন অপরাধীদের কাছে টাকা পৌঁছেছে। তাই তদন্তের স্বার্থে মুম্বই পুলিশ তাঁর সঙ্গে কথা বলতে চায়। তাঁকে জানানো হয় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করা হয়েছে। এখন তাঁর ব্যাঙ্কের বাকি টাকা আরবিআইয়ের নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠাতে হবে। তারপর তাঁকে দিয়ে ৭৯ লক্ষ টাকা ট্রান্সফার করানো হয়। এভাবে মুম্বই ব্রাঞ্চের পুলিশ সেজে টাকা হাতিয়ে নেয় সাইবার প্রতারকরা। এই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। গুজরাতে হানা দিয়ে কলকাতা পুলিশের আধিকারিকরা তিন সাইবার প্রতারককে গ্রেফতার করে। তাদের ট্রানজিট রিমান্ডে কলকাতার আনা হচ্ছে।

আরও পড়ুন- নীতীশ কুমারের নামেই সিলমোহর, আগামিকালই দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...