Thursday, June 18, 2026

বিতর্কিত পরিচালকের দায়িত্বে এবার ‘দাবাং ৪’!

Date:

Share post:

মাঝে কেটে গিয়েছে বেশ কিছুদিন। অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কবে আসছে ‘দাবাং ৪’। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে এমনটাই জানালেন ছবির প্রযোজক আরবাজ খান (Arbaj Khan)। কিছুদিন আগেই একটা ইন্টারভিউয়ে আরবাজ় জানিয়েছেন, দাবাং ৪ খুব তাড়াতাড়ি আসবে। চুলবুল পান্ডের চরিত্রে সলমান খান অভিনীত দাবাং ৪-এর (Dabangg 4) কাজ শুরু হয়েছে। যদিও কবে মুক্তি পাবে ছবিটি, সেটা স্পষ্ট করে কিছু জানাননি আরবাজ়। ছবি নিয়ে সলমনের সঙ্গে বেশ কয়েকবার মিটিং করেছেন তিনি সেই কথাও জানিয়েছেন। সলমনের দাবাং মানেই অ্যাকশন সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তবে ছবির পরিচালনা কে করছেন, সেটা নিয়েও কৌতূহল তুঙ্গে। আরবাজ জানান, তাড়াহুড়ো নেই। কাজ ধীরে সুস্থেই এগোচ্ছে। তবে এই ছবি নিয়ে একটু বেশিই আশাবাদী তিনি সেই কথাও স্পষ্ট। ছবিতে সঞ্জয় কপুরকেও দেখা যাবে। এছাড়া ছবিতে থাকছেন আশুতোষ রানা, দীপশিখা প্রমুখ।

সূত্রের খবর, দাবাং ৪ (Dabangg 4) নাকি পরিচালনা করতে চলেছেন অভিনব কাশ্যপ (Abhinav Kashyap)। কিন্তু সলমন-আরবাজ়ের সঙ্গে অভিনবের সম্পর্কের অবনতির কথা জানে গোটা ইন্ডাস্ট্রি। এর আগে সলমন-আরবাজকে নিয়ে অভিনবের মন্তব্যে বিতর্ক ছড়ায়। দাবাং-এর সেটে নাকি ঝামেলা হয় আরবাজ-সলমনের। এই ঘটনার পর একটি দৃশ্য সিনেমা থেকে বাদও দেওয়া হয়। কিন্তু এতকিছুর পরেও অভিনব আবার দাবাং ৪-এর দায়িত্ব পাচ্ছেন এই বিষয়টাই অবাক করছে সকলকে। আগামী মাসে সলমান খান তাঁর ৬০তম জন্মদিন উদযাপন করতে চলেছেন। আরবাজ খানের এই ঘোষণা সলমান খানের ভক্তদের জন্য আগাম উপহার তো বটেই।
আরও খবরহরমনপ্রীতকে ডি লিট দিচ্ছে যাদবপুর, বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন বিজ্ঞাপনের মুখ

প্রসঙ্গত, অভিনব কাশ্যপ পরিচালিত প্রথম ছবি “দাবাং” ২০১০ সালে মুক্তি পায়। দ্বিতীয় ছবি “দাবাং ২” ২০১২ সালে মুক্তি পায় এবং পরিচালনা করেন আরবাজ খান। দাবাং ৩ ২০১৯ সালে মুক্তি পায় এবং পরিচালনা করেন প্রভু দেবা। সলমান খান বর্তমানে বিগ বস ১৯-এর সঞ্চালনা করছেন এবং এর পরে তাঁকে অপূর্ব লাখিয়া পরিচালিত ব্যাটল অফ গালওয়ানে দেখা যাবে। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...