Thursday, June 18, 2026

চমকে দিলেন ‘ধকধক গার্ল’ , মুখের গ্ল্যামার মুছে কয়েদি লুকে রহস্যময়ী মাধুরী! 

Date:

Share post:

নয়ের দশক থেকে দীর্ঘ সময় ধরে বলিউডের সব পুরুষের বুকে কম্পন ধরিয়েছিলেন যে গ্ল্যামারাস অভিনেত্রী, আজ পঞ্চাশ পেরিয়েও তাঁর রূপের মোহময়ী ঝলকে ঘায়েল এ প্রজন্মের তরুণ অভিনেতারাও। মায়ানগরীর ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) বড়পর্দায় কাজ কমিয়ে দিয়েছেন বেশ কয়েক বছর হল। যদিও তাতে তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। ‘ফেম গেম’র হাত ধরে ওটিটি (OTT) মাধ্যমে জার্নি শুরু করেছিলেন ‘মোহিনী’ মাধুরী, ফের একবার সেই ছোট পর্দাতেই কামব্যাক করতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে নিজের আগামী সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’র (Mrs Deshpande) ঘোষণা করতেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

ভারতীয় চলচ্চিত্র জগতের তারকারা ক্যারিয়ারের মধ্যগগনে পৌঁছে অনেকেই সিনেমা থেকে দূরত্ব তৈরি করেছেন অনেকে আবার সমসাময়িক মানসিকতাকে মাথায় রেখে বিনোদন জগতের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। এই তালিকায় রয়েছেন কাজল, করিনা, মাধুরী দীক্ষিতরা। কেউ ওয়েব সিরিজ করছেন, তো কেউ টক শো। মাধুরী মানেই গ্ল্যামারের শেষ কথা। ‘এক দো তিন গার্ল’ ক্যামেরার সামনে আসা মানেই পুরুষের বুকে কম্পন শুরু। একবার তিনি নাচের তালে কোমর দোলালে প্রশংসা না করে থাকতে পারেন না কেউই। সেই অভিনেত্রী এবার জেলের কয়েদি লুকিয়ে ধরা দিলেন কুড়ি সেকেন্ডের টিজারে।ঠোঁটের কোণায় লুকিয়ে রয়েছে হাসি। এটাই মাধুরীর আগামী সিরিজের চমক, তিনি এবার সিরিয়াল কিলার! ফ্রেঞ্চ থ্রিলার ‘লা ম্যান্টে’র থেকে অনুপ্রাণিত হয়েই নাকি এই সাইকোলজিকাল সিরিজ নির্মিত। নাগেশ কুকুনুরের পরিচালনায় জিও হটস্টারে কবে থেকে ‘মিসেস দেশপাণ্ডে’ দেখা যাবে তা এখনও চূড়ান্ত হয়নি।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...