Monday, April 13, 2026

ফের উত্তপ্ত নেপাল! পথে Gen Z বিক্ষোভকারীরা, নিষিদ্ধ সমাবেশ

Date:

Share post:

ফের নতুন করে জেন জি আন্দোলন শুরু হয়েছে নেপালে(Nepal)। অগ্নিগর্ভ পরিস্থিতির ফলে সেমরা বিমানবন্দরে কার্ফু জারি করা হল। বারা জেলার সেমরা বিমানবন্দরের বাইরে রবিবার আন্দোলন শুরু করে জেন জিরা। সূত্রের খবর, আন্দোলনকারীরা ক্ষোভ উগরে দেন UML নেতা মহেশ বাসনেতের উপর কারণ তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে আগের জেন জি আন্দোলনের সময় সমর্থন করেছিলেন।

রবিবার একটি রাজনৈতিক সভায় যোগ দিতে ইউএমএল নেতা শঙ্কর পৌদেল ও মহেশ বাসনেতের বারা জেলায় পৌঁছনোর কথা ছিল। সেই খবর জানতে পেরেই ক্ষোভে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। দখল করে নেওয়া হয় প্রধান সড়ক। সেমরা বিমানবন্দরের বাইরে স্লোগান, প্ল্যাকার্ড হাতে জড়ো হতে থাকেন শতাধিক তরুণ-তরুণী। তাঁদের তীব্র প্রতিবাদে ফের একবার অচল হয়ে পড়ে গোটা এলাকা।

এছাড়া বিমানবন্দরের বাইরে ধর্না দেন তারা। ভিড় বাড়তে শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তা বাড়ানো হলেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। অবস্থা বেগতিক দেখে বারা জেলার জেলাশাসক ধর্মেন্দ্র কুমার মিশ্র জরুরি বৈঠক করে কার্ফু ঘোষণা করেন। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত সেমরা বিমানবন্দর এবং আশপাশের এলাকায় চলাচল পুরোপুরি নিয়ন্ত্রিত থাকবে বলে জানানো হয়। প্রশাসনের তরফে বলা হয় এই সিদ্ধান্ত ছাড়া পরিস্থিতি সামলানোর আর কোনও উপায় ছিল না।

নিরাপত্তার স্বার্থে সেমরা বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয় যার ফলে সমস্যায় পড়েছেন বহু যাত্রী। এয়ারপোর্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান পরিষেবা চালু করা সম্ভব নয়। প্রসঙ্গত, কিছুদিন আগেই জেন জি আন্দোলের ভয়ঙ্কর রূপ প্রকাশ্যে এসেছে নেপালে। দুর্নীতি, বেকারত্ব, রাষ্ট্রীয় অনিয়ম ও রাজনৈতিক জটিলতা নিয়ে উত্তাল হয়েছিল কাঠমান্ডু সহ বহু জেলা। সরকারের পতন হয় এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী ওলি।

এই মুহূর্তে তাই আর নতুন কোন জটিলতা চাইছে না (Nepal) প্রশাসন। কার্ফু(curfew) ডেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে । আপাতত যেকোন রকম জমায়েত বন্ধ করা হয়েছে। পরিস্থিতি না বদলালে কার্ফু আরও বাড়ানো হতে পারে বলেই খবর।

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...