Monday, April 13, 2026

হরমনপ্রীতকে ডি লিট দিচ্ছে যাদবপুর, বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন বিজ্ঞাপনের মুখ

Date:

Share post:

কয়েক সপ্তাহ আগেই বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা দল। বিশ্বকাপ জেতার পরই ব্যস্ততা কয়েকগুণ বেড়ে গিয়েছে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur)।এরইমধ্যে বিরাট সুখবর হরমনপ্রীতের জন্য। এবার ডি-লিট সম্নান পাচ্ছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU)পক্ষ থেকে ডি-লিট পাচ্ছেন হরমনপ্রীত (Harmanpreet Kaur)। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাবর্তন অনুষ্ঠানে ডি লিট দেওয়া হবে তাঁকে। ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন।

বিশেষ অতিথি হিসাবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ, শিবকুমার কল্যাণরামনের নামও প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় । তাতেও সায় দিয়েছেন রাজ্যপাল, এমনই খবর রাজভবন সূত্রে।

আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালেয় সমাবর্তন অনুষ্ঠান হয়। এবারও সেই একই দিনে সমাবর্তন হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। একইসঙ্গে হরমনপ্রীত আসতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন আছে। কারণ মাঠে নয়, মাঠের বাইরে এখন হরমনপ্রীত খুবই ব্যস্ত।

বিশ্বকাপ জেতার পরই ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়েছে হরমনপ্রীতের। বিজ্ঞাপনের প্রস্তাব আসছে একের পর এক। আগে ৮ থেকে ১০টি সংস্থার হয়ে কাজ করতেন কিন্তু বিগত কয়েক সপ্তাহে চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছে। ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়ে গিয়েছে। তাঁর ম্যানেজার নূপূর কাশ্যপ জানিয়েছেন, খেলার সঙ্গে যুক্ত নয় এমন সংস্থাও হরমপ্রীতকে দিয়ে বিজ্ঞাপণ করানোর প্রস্তাব দিয়েছেন। বেশ কিছু সংস্থার আবেদন খারিজও করে দিয়েছেন হরমনপ্রীত।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...