Monday, April 13, 2026

পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ! মৃত ১৫

Date:

Share post:

পাকিস্তানের( Pakistan) পঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাসায়নিক কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বারবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনায় আহত বহু। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পরে রয়েছে আরও অনেকে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। ৫ সদস্যের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। গোটা ঘটনায় প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে পাকিস্তানের( Pakistan) ন্যাশনাল ট্রেড ইউনিউন ফেডারেশন। কারখানার নিরাপত্তার বিষয়ে যথাযথ পদক্ষেপ না করার ফলেই এই দুর্ঘটনা বলে দাবি করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকেই এই বয়লার বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট কমিশনার জানায়, নিহতদের বেশিরভাগই কারখানার পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকাতেও শব্দ শোনা গিয়েছে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...