Monday, April 13, 2026

নিউটাউনে বেপরোয়া অ্যাপ ক্যাব: সাত সকালে দুর্ঘটনায় আহত ৬

Date:

Share post:

সাত সকালে নিউটাউনে অ্যাপ ক্যাব দৌরাত্ম্য। বেপরোয়া ক্যাবের ধাক্কায় আহত হলেন ৫ পথচারী। গুরুতর আহত হলেন অ্যাপ ক্যাব (app cab) চালকও। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চালককে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ (New Town Police Station)।

শনিবার সকালে বিশ্ববাংলা সরণী (Biswa Bangla Street) ধরে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছিল একটি অ্যাপ ক্যাব। সেই সময়ে বিশ্ববাংলা মোড়ের বাসস্ট্যান্ডে বেশ কিছু মানুষ বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। অনেকে পাশের চায়ের দোকানে চা খাচ্ছিলেন। আচমকাই দ্রুত গতিতে চলে আসে অ্যাপ ক্যাবটি (app cab)। প্রথমে এক বাইক চালককে (biker) ধাক্কা মারে গাড়িটি। তারপর সোজা বাসস্ট্যান্ডে ঢুকে দাঁড়িয়ে থাকা মানুষদের ধাক্কা মারে।

আরও পড়ুন : কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, গাড়িটি অনেক বেশি গতিতে চলছিল। গাড়িটির ব্রেক ফেলও হয়ে থাকতে পারে। বাইক চালক গুরুতর আহত হন। বাসস্ট্যান্ডের যাত্রীরা কম বেশি আহত হয়েছেন। গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...