Tuesday, March 31, 2026

অরুণাচল চিনের: মহিলাকে হেনস্থার পরে ভারতের অস্তিত্বই ওড়ালেন চিনা বিদেশমন্ত্রী!

Date:

Share post:

ভারতের অরুণাচলপ্রদেশকে জাংনান নাম দিয়ে আবারও দখলদারি প্রতিষ্ঠার চেষ্টা চিনের। অরুণাচলের বাসিন্দা মহিলাকে সাংহাই বিমানবন্দরে হেনস্থার ঘটনায় এবার সরাসরি চিনের বিদেশমন্ত্রী (Chinese Foreign Affairs Minister) মাও নিং দাবি করলেন অরুণাচলের (Arunachal Pradesh) নাম ভারতই জোর করে রেখেছে, আদতে সেটি চিনের (China) অংশ।

সম্প্রতি এক ব্রিটিশ নাগরিক মহিলার জন্মসূত্রে হেনস্থার অভিযোগ ওঠে চিনের সাংহাই বিমানবন্দরে (Shanghai Airport)। মহিলার জন্ম ভারতের অরুণাচল প্রদেশে হওয়ায়, বিমানবন্দরের কর্মীরা তাঁকে চিনের পাসপোর্ট বানিয়ে নেওয়ার পরামর্শ দেন। সেই হেনস্থার প্রতিবাদ করেন তিনি। এই ইস্যুতে জড়িয়ে পড়ে দুই দেশের বিদেশমন্ত্রকও (Foreign ministry)।

মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী মাও নিংকে (Mao Ning) এই নিয়ে প্রশ্ন করা হয়। তিনি প্রথমেই দাবি করেন, জাংনান চিনের (China) অংশ। চিন কখনই ভারতের তৈরি করা তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’কে (Arunachal Pradesh) কোনও স্বীকৃতি দেয়নি।

আরও পড়ুন : ভারতীয় উইং কমান্ডারের মৃত্যুর পরও ‘শো মাস্ট গো অন’! নীরব প্রতিবাদ মার্কিন পাইলটদের

সেই সঙ্গে ভারতের অরুণাচলের বংশদ্ভূত মহিলাকে হেনস্থা নিয়ে চিনা বিদেশমন্ত্রী দাবি করেন, কোনও হেনস্থার ঘটনা ঘটেনি। চিনের সীমান্ত রক্ষা বিভাগ তার পরিচয় যাচাই করার পরে আইনানুগ পথে ব্যবস্থা নিয়েছে। মহিলাকে বিমানবন্দর কর্তৃপক্ষ বসার জায়গা, খাবার দিয়ে সহায়তাও করেছিল।

Related articles

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...