Saturday, June 20, 2026

মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই মুখোমুখি হরমন বনাম স্মৃতি, ঘোষিত WPL সূচি

Date:

Share post:

বিশ্বকাপের মাঠে একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রতিপক্ষকে কুপোকাত করার লড়াই শেষে এবার একে অন্যের প্রতিপক্ষ হয়ে ওঠার পালা শুরু। কথা হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কর (Harmanpreet Kaur) এবং সহ অধিনায়ক স্মৃতি মান্ধানাকে (Smriti Mandhana) নিয়ে। দুজনের বন্ধুত্বের কথা সকলের জানা। কিন্তু WPL শুরু হতেই একে অন্যের বিরুদ্ধে লড়াই করতে হয়। এবারে আবার প্রথম দিন থেকেই প্রতিপক্ষ ক্যাপ্টেন-ভাইস ক্যাপ্টেন। নিলাম শেষ হতে না হতেই WPL এর সূচি ঘোষণা করলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আগামী ৯ জানুয়ারি ২০২৬ থেকে টুর্নামেন্ট শুরু, ফাইনাল ৫ ফেব্রুয়ারি।

এ বারের প্রতিযোগিতায় ১৯৪ জন ভারতীয়-সহ মোট ২৭৭ জন ক্রিকেটারকে দেখা যাবে।২২টি ম্যাচ হবে প্রতিযোগিতায়। লিগ পর্যায়ে ম্যাচের সংখ্যা কুড়ি। আগামী ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত নবি মুম্বইয়ে হবে প্রতিযোগিতার প্রথম পর্ব। বদোদরায় দ্বিতীয় পর্ব চলবে ১৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ।

২০২৬ সালের WPL-এর সূচি ঘোষণা করল BCCI

  • ৯ জানুয়ারি- মুম্বই ইন্ডিয়ান্স vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
  • ১০ জানুয়ারি- ইউপি ওয়ারিয়রজ vs গুজরাট জায়ান্টস
  • ১০ জানুয়ারি – মুম্বইয়ের ইন্ডিয়ান্স vs দিল্লি ক্যাপিটালস
  • ১১ জানুয়ারি – দিল্লি ক্যাপিটালস vs গুজরাট জায়ান্টস
  • ১২ জানুয়ারি- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs ইউপি ওয়ারিয়রজ
  • ১৩ জানুয়ারি- মুম্বই ইন্ডিয়ান্স vs গুজরাট জায়ান্টস
  • ১৪ জানুয়ারি- ইউপি ওয়ারিয়রজ vs দিল্লি ক্যাপিটালস
  • ১৫ জানুয়ারি- মুম্বই ইন্ডিয়ান্স vs ইউপি ওয়ারিয়রজ
  • ১৬ জানুয়ারি-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs গুজরাট জায়ান্টস
  • ১৭ জানুয়ারি- ইউপি ওয়ারিয়রজ vs মুম্বই ইন্ডিয়ান্স
  • ১৭ জানুয়ারি- দিল্লি ক্যাপিটালস vs আরসিবি
  • ১৯ জানুয়ারি- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs গুজরাট জায়ান্টস
  • ২০ জানুয়ারি- দিল্লি ক্যাপিটালস vs মুম্বই ইন্ডিয়ান্স
  • ২২ জানুয়ারি – গুজরাট জায়ান্টস vs ইউপি ওয়ারিয়রজ
  • ২৪ জানুয়ারি – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs দিল্লি ক্যাপিটালস
  • ২৬ জানুয়ারি – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু vs মুম্বই ইন্ডিয়ান্স
  • ২৭ জানুয়ারি – গুজরাট জায়ান্টস vs দিল্লি ক্যাপিটালস
  • ২৯ জানুয়ারি – ইউপি ওয়ারিয়রজ vs রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
  • ৩০ জানুয়ারি – গুজরাট জায়ান্টস vs মুম্বই ইন্ডিয়ান্স
  • ১ ফেব্রুয়ারি – দিল্লি ক্যাপিটালস vs ইউপি ওয়ারিয়রজ
  • ৩ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার) প্লে অফের ম্যাচ
  • ৫ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) ফাইনাল ম্যাচ

 

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...