Thursday, March 12, 2026

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

Date:

Share post:

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই পরিস্থিতিতে বাংলা বললে বাংলাদেশি (Bangladeshi) বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পুশব্যাক (push back) করার যে চক্রান্ত বিজেপির সরকার চালাচ্ছে, আরও একবার সেই চক্রান্তের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালদহের (Maldah) সভা থেকে হুঁশিয়ারি দিলেন বাঙালির অস্মিতা রক্ষায়।

এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় বীরভূমের বাসিন্দা সোনালি খাতুন (Sunali Khatun) ও তাঁর আট বছরের সন্তানের কথা। তিনি বলেন, মধ্যপ্রদেশ ও ওড়িশার বাংলাভাষীদের উপর অত্যাচার করা হচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে পুশ ব্যাক করে দিচ্ছে। সোনালি বিবি ভারতীয়। তাঁকে পুশ ব্যাক (push back) করে দেওয়া হয়েছিল বাংলাদেশে (Bangaldesh)। কোন সাহসে গর্ভবতী মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে দিলেন?

আরও পড়ুন : দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

গোটা ঘটনা ও তার রায়ের পরে কার্যত বিজেপির বাংলা বিরোধী মানসিকতার বিরুদ্ধে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, কোর্টের রায়ে ওকে এখন ফিরিয়ে আনা হচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তবুও বাংলায় কথা বলা থামাব না। গলা কেটে দিলেও বাংলাই বেরোবে।

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...