Tuesday, March 3, 2026

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

Date:

Share post:

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন ও তাঁর সন্তান সাবিরকে শুধু দ্রুত দেশে ফেরানোই নয় পাশাপাশি বীরভূমে তাঁর বাবার বাড়িতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এই মামলার শুনানিতে কেন্দ্রের জেনারেল তুষার মেহতা (Tushar Mehta) জানান সরকারি নিয়ম মেনেই সোনালিদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে কি আজই ফিরছেন সোনালি? এব্যাপারে কেন্দ্রের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। পাশাপাশি কেন্দ্রীয় সলিসিটর জেনারেলের বক্তব্য, বাংলাদেশ থেকে সোনালিকে প্রথমে দিল্লিতে নিয়ে আসা হবে। তিনি ভারতীয় কি না, তা যাচাই করে দেখা হবে। এরপরই কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত।

এদিনের শুনানিতে এজলাসে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। সোনালির নাগরিকত্ব সংক্রান্ত পরিচয় নিয়ে কেন্দ্রের পদক্ষেপে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেন তিনি। প্রশ্ন বলেন, “মামলাকারী শেখ ভারতীয় নাগরিক নন— এ কথা একবারও বললেনি। অর্থাৎ, বুধু শেখ ভারতীয়। তাঁর সন্তান সোনালি ভারতীয় নাগরিক হতে পারেন। ভারতের নাগরিকত্বের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী তো আপনারা কাজ করেননি।” প্রধান বিচারপতি সূর্যকান্তও কেন্দ্রের উদ্দেশে বলেন, “আমরা আপনাদের কাজে বাধা দিচ্ছি না। কিন্তু আপনাদের পদ্ধতি ঠিক নেই।” বুধবার শুনানি চলাকালীন সোনালির যাবতীয় স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দেওয়ার কথাও জানিয়েছে সুপ্রিম আদালত।দেশে ফিরিয়ে আনার পরে মানবিক কারণে সব রকম চিকিৎসার সুবিধা দিতে হবে সোনালিকে। তিন চিকিৎসকের দল চিকিৎসা করবে।বীরভূমের চিফ মেডিকেল অফিসারকে সোনালির চিকিৎসার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ প্রধান বিচারপতির।বাংলাদেশে থাকা বাকি চারজনকে দেশে ফেরানো নিয়ে কেন্দ্রীয় সরকার তাদের সিদ্ধান্ত জানাবে আদালতে। আগামী ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে।

স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানান, এবার দ্রুত সোনালি বিবিদের ফেরানোর জন্য তৎপর হয়েছে কেন্দ্র।

spot_img

Related articles

ইরানের ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি: যুদ্ধ থামাতে আর্জি ৮ দেশকে

প্রায় ৪৮ ঘন্টা ধরে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রাণ হাতে নিয়ে ইরানের (Iran) রাজধানী তেহরানে (Tehran) থাকতে হয়েছে...

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...