Monday, April 6, 2026

ফেডারেশনের অভিনব উদ্যোগ! টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় কাউন্সেলিং

Date:

Share post:

সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) উদ্যোগে অভিনব উদ্যোগ নিল ফেডারেশন। টলিউডের শিল্পী-কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় ফেডারেশনের অফিসে মাসে তিনদিন মনোরোগ বিশেষজ্ঞরা বসবেন। এই কাজে ফেডারেশনের পাশে দাঁড়িয়েছে SSKM হাসপাতালের ডিরেক্টর ও ইনস্টিটিউট অফ সাইকায়াট্রি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করা হয়।

দৈহিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য রক্ষাও অত্যন্ত জরুরি। আধুনিক জটিল জীবনযাত্রায় এর প্রয়োজনীয়তা আরও বেশি। যেকোনও পেশার মানুষই আজকের দিনে অত্যন্ত পেশাগত চাপের মধ্যে থাকেন। কিন্তু হয়ত সব সময় সব কতা মন খুলে বলার লোক পান না। গ্ল্যামার ওয়ার্ল্ডে সেই চাপ আরও বেশি। গত ১৫ দিনে দুই খ্যাতনামা চিত্রগ্রাহক মানসিক অবসাদে নিজেদের শেষ করেছেন। এই পরিস্থিতিতে শিল্পী ও কলা-কুশলীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিয়েছে ফেডারেশন। কলাকুশলী ও শিল্পীদের মানসিক অবসাদ মুক্ত করার পথে তাঁদের সহায়তা চেয়ে অনেকদিন ধরেই SSKM হাসপাতাল ও ইনস্টিটিউট অফ সাইকায়াট্রি কর্তৃপক্ষের কাছে আবেদন করে যাচ্ছেন স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)।

টলিউডের কলাকুশলী ও শিল্পীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সহযোগিতা করার অঙ্গীকার করেছে ডিরেক্টর ও ইনস্টিটিউট অফ সাইকায়াট্রি কর্তৃপক্ষ। আগামী সাতদিনের মধ্যেই ফেডারেশনের অফিসে মাসে তিন দিন করে বসবেন মনোরোগ বিশেষজ্ঞকা।  যাঁরা বিভিন্ন মানসিক অবসাদ বা সমস্যায় ভুগছেন তাঁদের পরামর্শ দেবেন। প্রয়োজনে পরবর্তী সময়ে ফেডারেশনের তত্ত্বাবধানে SSKM হাসপাতাল ও ইনস্টিটিউট অফ সাইকায়াট্রিকে তাঁদের চিকিৎসা করাতে পারবেন।

এদিন সাংবাদিক বৈঠকে স্বরূপ বিশ্বাস ছাড়াও ছিলেন ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত, নীলরতন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, নিসপাল সিং, নীতেশ শর্মা, জয়দীপ মুখোপাধ্যায়, প্রদীপ নন্দী, জয় চন্দ্র চন্দ্র, সুজিত কুমার হাজরা, পাভেল, রাহুল মুখোপাধ্যায়, অনাদি ভঞ্জ, নীলাঞ্জনা শর্মা-সহ অন্যান্যরা। স্বরূপের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সকলে। এই পরিস্থিতি মানসিক স্বাস্থ্য বিষয়ে নজর দেওয়া অত্যন্ত জরুরি বলে জানান, কৌশিক, শিবপ্রসাদ, ইন্দ্রদীপ, পাভেলরা। ছিলেন জিওস্টারের কৌস্তুবী ঘোষ, জি এন্টারটেইনমেন্ট নবনীতা চক্রবর্তী, সান বাংলা সত্যনারায়ণ দাশ।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...