Sunday, March 15, 2026

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

Date:

Share post:

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে বুধবার মালদহে একতা ও সম্প্রীতির বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এবার পালা বহরমপুরের। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়াম ময়দানে লক্ষাধিক মানুষের সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। সকাল থেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি সভা প্রাঙ্গণে। দলের কর্মী সমর্থকদেরকে আনার জন্য পর্যাপ্ত বাস এবং অন্যান্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা চোখে পড়ছে।

রাজ্যে অপরিকল্পিতভাবে এসআইআর চালুর বিরোধিতায় প্রথম থেকেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) । মুখ্যমন্ত্রী নিজে চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে। একের পর এক বিএলও (BLO) এবং সাধারণ মানুষের মৃত্যুতেও চোখ খুলছে না বিজেপির নির্দেশে কাজ করা নির্বাচন কমিশনের (ECI)। বুধবার মালদহে সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। “চালাকির দ্বারা মহৎ কাজ হয় না” বলে অমিত শাহকে কটাক্ষ করার পাশাপাশি বাংলার মানুষকে আশ্বাস দিয়েছেন এ রাজ্যে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। এবার বহরমপুরে মুখ্যমন্ত্রীর বার্তার দিকে তাকিয়ে রয়েছে মুর্শিদাবাদবাসী। সাম্প্রতিককালে বারবার এই জেলায় ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে বিজেপি। তাই আজকের সভা থেকে সম্প্রীতির বার্তা দিতে পারেন দলীয় সুপ্রিমো মনে করছেন ঘাসফুলের কর্মী সমর্থকরা।তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। এই নিয়ে দলনেত্রীর নির্দেশ শোনার জন্য মুখিয়ে রয়েছে সবাই। সাম্প্রদায়িকতার বিপক্ষে এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেন সেদিকে আমাদের সকলের নজর রয়েছে। সেই সঙ্গে এসআইআর নিয়ে যে নিশ্চয়তা সুপ্রিমো মালদহে দিয়েছেন, তেমন প্রতিশ্রুতি মুর্শিদাবাদের মানুষও চাইছেন। সেই আশা প্রকাশ করে অপূর্ব বলেন জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি এসআইআর-এর নামে এনআরসি লাগু করতে চাইছে। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী নেতৃত্বে সমগ্র মুর্শিদাবাদ জেলার মানুষ তাঁর সঙ্গে রয়েছে। দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে সভা শুরু হওয়ার কথা রয়েছে।

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...