Monday, April 6, 2026

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তার আগে রাজ্য সরকার জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি পিটিশন (এসএলপি) দায়ের করা হয়েছে।

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ উভয়েই ইতিপূর্বে রাজ্য স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছিল ডাঃ অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতালে যোগদান করানোর ব্যবস্থা করতে। এরপর আদালত অবমাননার অভিযোগ এনে বিচারপতি বসুর আদালতে মামলা দায়ের করেন ডাঃ মাহাতো। বৃহস্পতিবার রাজ্যের পক্ষে আদালতে উপস্থিত হন অ্যাডভোকেট জেনারেল। তিনি জানান, রাজ্য সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে এবং মামলার পরবর্তী পদক্ষেপের জন্য সময় প্রয়োজন। আদালত রাজ্যের আবেদন মঞ্জুর করে সোমবার পর্যন্ত সময় দেয়। এর ফলে ডাঃ অনিকেতের যোগদান সংক্রান্ত জট আরও বাড়ল। আগামী ৮ই ডিসেম্বরের শুনানি এখন মামলার ভবিষ্যৎ দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বিজাপুরে বড়সড় অভিযান, সংঘর্ষে মৃত মাওবাদীর সংখ্যা বেড়ে ১৮

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...