Saturday, June 27, 2026

হুমায়ুনের বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না আদালত, নিরাপত্তার দায়িত্ব রাজ্যের

Date:

Share post:

মুর্শিদাবাদে বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন হুমায়ুন কবীর(, Humayun Kabir)। নিরাপত্তার দায়িত্ব রাজ্যের কাঁধেই।

মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস, হুমায়ুন কবীরের(, Humayun Kabir) কর্মসূচি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় শুক্রবার এই রায় দিল হাইকোর্ট। মসজিদ গড়ার সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট।

শনিবার বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে নিরাপত্তার জন্য মুর্শিদাবাদে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, তাদেরকেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে আদালত।

এই প্রসঙ্গে হুমায়ুন জানান,”আগামিকাল শিলান্যাসের অনুষ্ঠান শুরু হবে ১২ টা নাগাদ। এদিন কারও বিরুদ্ধে কুৎসা হবে না, রাজনৈতিক দলের বিরোধিতা হবে না। তিনি ওসি রেজিনগর, আইসি বেলডাঙাতে মেল করে সাহায্য চেয়েছেন। সেই সঙ্গে তাঁর নিজের ২০০০ জন ভলান্টিয়ার থাকবে। দুটি থানাতে মেল করেছি, তারা কী করবে কাল দেখা যাবে।”

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...