Saturday, June 27, 2026

সিপিএমের দলীয় কার্যালয়ে বিজেপির ব্যানারে CAA-SIR সহায়তা ক্যাম্প! তুঙ্গে রাজনৈতিক তরজা

Date:

Share post:

রাম-বাম(BJP-LEFT) আঁতাতের কথা বহুবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। এবার চার চাক্ষুষ প্রমাণ মিললো হাবড়ায়। সিপিএমের দলীয় কার্যালয়ে শুরু বিজেপির ব্যানার টাঙিয়ে সিএএ(CAA) এবং এসআইআর সহায়তা ক্যাম্প। নজিরবিহীন এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে।

বিষিয়টি নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভার উপনে এলাকায় ঘটেছে এমনই ঘটনা। প্রায় নয় দশক ধরে রয়েছে সিপিএমের দলীয় কার্যালয়। বুধবার বিকেলে সেই কার্যালয়ে তালা খুলে ভেতরে দলীয় পোস্টার টাঙিয়ে ক্যাম্প করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিষয়টি সামনে আসতেই সিপিএমের তরফে দাবি করা হয়েছে কার্যালয়ের চাবি খোকন মহান্ত নামে সিপিএমের এক পার্টি সদস্যের কাছে ছিল। তিনি বিজেপির সঙ্গে মিশে এই কাজ করেছেন। দলীয় নেতৃত্বরা এ বিষয়ে কিছুই জানেন না।
বৃহস্পতিবার সন্ধেয় লোক দেখাতে এনিয়ে প্রতিবাদ সভা করেছে সিপিএম নেতৃত্ব।

সূত্রের খবর, দলীয়ভাবে খোকনের বিরুদ্ধে ব্যবস্থাও নেবেন তারা। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, তাই খবর পেয়ে হাবড়া থানায় খোকনের কাছে থাকা সিপিএমের দলীয় কার্যালয়ের চাবি এলাকার সিপিএম নেতৃত্বর হাতে তুলে দিয়েছে।

বিজেপির জেলা নেতৃত্বের উপস্থিতিতে সিপিএম কার্যালয়ে চলা ওই ক্যাম্প নিয়ে কটাক্ষ করতে ছেড়েননি তৃণমূল নেতৃত্বও। তৃণমূল নেতা পুলক চট্টোপাধ্যায় জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন রাজ্যে সিপিএম ও বিজেপির(BJP-LEFT) আঁতাত রয়েছে, ভোট এলে সিপিএমের ভোট বিজেপিতে পড়ে সিপিএম শূন্য হয়। সিপিএমের দলীয় কার্যালয়ে বিজেপির ক্যাম্প সেই ঘটনারই প্রমাণ দেয়।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...