Tuesday, April 7, 2026

মন্ত্রীর ছেলের পাশে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি শাহরুখ-পুত্রের, সমালোচনার মুখে আরিয়ান

Date:

Share post:

মাদক কাণ্ডে বদলে গেছিল জীবন, তাই অভিশপ্ত অধ্যায় কাটাতে কিছুটা সময় নিভৃতে যাপন করেছিলেন বটে কিন্তু বিতর্কের সঙ্গে সম্পর্কটা বোধহয় পুরোপুরি ছিন্ন করতে পারেননি আরিয়ান খান। তাই ‘ব্যাডস অফ বলিউড’ সাফল্য চুটিয়ে উপভোগের মাঝেই ফের নেটপাড়া আর সমালোচনার মুখে শাহরুখ-পুত্র (SRK son Aryan) । বেঙ্গালুরুর এক নাইট ক্লাবের ব্যালকনি থেকে ‘মধ্যমা’ প্রদর্শন করে বিপাকে আরিয়ান (Aryan Khan)।

কিং খানের ছেলে হিসেবে নয় বরং নিজের পরিচালনার দক্ষতায় বলিউডে জায়গা করতে চান আরিয়ান। তাঁর প্রথম কাজ ‘ব্যাডস অফ বলিউড’ সকলের নজর কেড়েছে। বেড়েছে জনপ্রিয়তা। আর সেই খুশি উদযাপনে বেঙ্গালুরুর এক নিশিঠেকে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন বলিউডের ‘সিম্বা’। উপস্থিত জনতার উল্লাস দেখে ব্যালকনি থেকেই আচমকাই তাঁদের উদ্দেশে মধ্যমা প্রদর্শন করেন আরিয়ান। পাশে দাঁড়িয়ে কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং সেখানকার স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের পুত্র মোহাম্মদ নালাপদ। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই ফের বিতর্কের শিরোনামে কিং-পুত্র। কী কারণে নেপোকিড ওই কাণ্ড ঘটালেন তা জানতে পাব মালিককে জিজ্ঞাসাবাদ করছে বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police)।কিং পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বেঙ্গালুরুর কিউবন পার্ক থানায়। শোনা যাচ্ছে, সংশ্লিষ্ট ইস্যুতে খুব শিগগিরি পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে ‘ব্যাডস অফ বলিউড’ পরিচালককে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...