Tuesday, June 9, 2026

সুন্দরবনের ধাঁচে বিশেষ জাল এবার ডুয়ার্সে! চিতাবাঘ-আতঙ্কে নতুন উদ্যোগ বন দফতরের

Date:

Share post:

চিতাবাঘ-মানুষ সংঘাত রুখতে অভিনব পদক্ষেপ নিল বন দফতর। সুন্দরবনের মতোই এবার ডুয়ার্সের চা-বাগান ঘেঁষা গ্রামগুলিকে বিশেষ জাল দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে। কলাবাড়ি চা-বাগান সংলগ্ন শ্রমিক বস্তিতে পরপর চিতাবাঘের হানায় আতঙ্ক ছড়িয়েছিল। কয়েকদিন আগে ওই এলাকার এক শিশুকে তুলে নিয়ে যায় চিতা। জখম হন একাধিক শ্রমিকও। তারপর বন দফতরের ফাঁদে ধরা পড়ে পাঁচটি চিতাবাঘ। কিন্তু তবু ভয় কাটেনি স্থানীয়দের।

সেই আতঙ্ক কমাতেই সুন্দরবন থেকে আনা হয়েছে বিশেষ জাল। ম্যানগ্রোভ অরণ্যের চারধার ঘিরে যে জাল ব্যবহৃত হয়, যাতে বাঘ লোকালয়ে ঢুকতে না পারে— সেই একই পদ্ধতি এবার প্রয়োগ করা হচ্ছে ডুয়ার্সে। বন দফতরের বক্তব্য, এই জাল চিতাবাঘকে বস্তিতে প্রবেশ করতে বাধা দেবে। ইতিমধ্যেই বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের পক্ষ থেকে কলাবাড়ি চা-বাগানের হুলাস লাইন বস্তির সীমানায় সেই জাল লাগানোর কাজ শুরু হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, সন্ধ্যা নামলেই চা-বাগানের রাস্তায় চিতাবাঘ ঘুরে বেড়ায়। কয়েকদিন আগে দুটি গবাদি পশুকেও মেরে ফেলেছে। আতঙ্কে সন্ধ্যার পর যাতায়াত প্রায় বন্ধই হয়ে গিয়েছে। তাই বন দফতরের এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন গ্রামবাসীরা।

বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ জানান, ডুয়ার্সে বর্তমানে চিতাবাঘ-মানুষ সংঘাত হাতি-মানুষ সংঘাতের মতোই বৃদ্ধি পেয়েছে। কলাবাড়ি বস্তিতেই এক শিশুর মৃত্যু হয়েছিল চিতার হামলায়। সুন্দরবনে একই পদ্ধতিতে ফল মিলেছে। তাই পরীক্ষামূলকভাবে ডুয়ার্সে বিশেষ জাল লাগানোর কাজ শুরু হয়েছে। বন দফতরের আশা, এই উদ্যোগে অন্তত শ্রমিক বস্তিগুলির চিতাবাঘ-আতঙ্ক অনেকটাই কমবে।

আরও পড়ুন- ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...