Tuesday, June 16, 2026

হাসপাতালে ভর্তি নচিকেতা, খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ অনুরাগীদের

Date:

Share post:

হার্টের সমস্যা নিয়ে মধ্যরাতে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। আপাতত অবস্থা স্থিতিশীল। গায়কের কন্যা জানিয়েছেন এই মুহূর্তে ডাক্তারদের পরামর্শ মতো চলতে হবে শিল্পীকে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।

শীতের মরশুমে একের পর এক অনুষ্ঠান করার ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নচিকেতা। গায়ক কন্যা জানিয়েছেন, শোয়ের চাপ এতটাই বেশি ছিল যে শিল্পী ধকল নিতে পারছিলেন না। শনিবার মধ্যরাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাই দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর গায়কের হৃদরোগের সমস্যা রয়েছে। শোনা গিয়েছে, গায়কের অ্যাঞ্জিওপ্লাস্ট করা হয়েছে। হার্টে স্টেন্টও বসেছে। আপাতত তিনি বিপদ মুক্ত। তবে আগামী বেশ কয়েকটা দিন ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে। যদিও হাসপাতালে তরফে অফিশিয়াল কোন বিবৃতি মেলেনি। ইতিমধ্যেই শিল্পীর বেশ কয়েকটি শো বাতিল ঘোষণা করা হয়েছে। প্রিয় গায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...