Saturday, June 13, 2026

বাংলাকে ১০০ দিনের টাকা দিতে কেন্দ্রের শর্ত! দলীয় মঞ্চে কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার

Date:

Share post:

বছরের পর বছর বাংলাকে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ থেকে বঞ্চিত রেখেছে বাংলা-বিরোধী মোদি সরকার। বাংলার মানুষ একশো দিনের কাজ করেও টাকা পাননি। নতুন বরাদ্দ হওয়া তো দূরের কথা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নির্লজ্জ কেন্দ্রের সরকার বাংলার টাকা বরাদ্দ করেনি। চাপে পড়ে এবার ১০০ দিনের কাজের (MGNREGS) টাকা দেওয়ার ক্ষেত্রে শর্ত (condition) দিয়েছে কেন্দ্র (central government)। কোচবিহারে রাসমেলার মাঠে জনসভা থেকে এই শর্তগুলি অসম্মানজনক এবং অপমানজনক বলে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা কোনওদিন কেন্দ্রের কাছে মাথা নত করেনি করবেও না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে। তাঁর কথায়, হঠাৎ করে গত পরশু দিন একটা চিঠি দিয়েছে আমাদের এক বছর পর। তাতে বলছে ৬ ডিসেম্বর থেকে শর্ত দিয়েছে। নয়া শ্রম কোড (labour code)। ত্রৈমাসিক লেবার বাজেট দেখাতে হবে, সময় কোথায়? এটা ডিসেম্বর মাস ফেব্রুয়ারিতে নির্বাচন। একটা গ্রামে মাত্র ১০ জন কাজ পাবে। হয় কখনও? একটা পরিবারেই তো ১০টা গরিব লোক থাকে। তারপরে বলছে ট্রেনিং দিতে হবে। কবে ট্রেনিং দেবেন? আর কবে কাজ দেবেন? আমি বলি এই কাগজটা ভ্যালুলেস (valueless)। এর কোনও ভ্যালু নেই।

আরও পড়ুন : বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ সম্মোধন! নাক খত দেওয়ার দাবি মমতার

কেন্দ্রকে একহাত তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, আবার আমরা ক্ষমতায় আসব। কর্মশ্রীর (Karmasree) ৭৫ দিন এবার কাজ হয়েছে। ৭০ দিন হয়ে গিয়েছে। আরও ৭৫ থেকে ৮০ দিন করব। ১০০ দিনের কাজ বাংলাই করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। এটা কেন্দ্রের কোনও নোটিস নয়, এটা আমার কাছে থাকা কাগজ। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...