Thursday, May 21, 2026

বিএলওদের সুরক্ষার দায়িত্ব কেন্দ্র- কমিশনের, SIR মামলার শুনানিতে জানালো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

শীর্ষ আদালতে মঙ্গলবার এসআইআর মামলার শুনানিতে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানালো সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি সূর্যকান্ত (CJI Suryakant) ও বিচারপতি জয়মাল্য বাগচী বেঞ্চ স্পষ্ট করে বলে দেন, বিএলওদের (BLO) উপর কোনও অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। তাঁদের কাজটা কোনও ডেস্ক ওয়ার্ক নয়, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হচ্ছে। তাই বুথ লেভেল অফিসারদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কেন্দ্র ও নির্বাচন কমিশন (ECI ) দুজনেরই।

স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) মামলার শুনানিতে এদিন জাতীয় নির্বাচন কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী (Rakesh Dwivedi) বলেন বিএলও-দের উপর রাজনৈতিক দলগুলি চাপ দিচ্ছে। এমনকী বিএলও-দের একাংশের কলকাতায় সিইও অফিস (CEO Office) ঘেরাও করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। পাল্টা প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, বিএলও-রা এখন আপনাদের কাজ করছেন, তাঁরা আপনাদের কর্মী। তাই তাঁদের সুরক্ষা দেওয়ার দায়িত্বও আপনাদের নিতে হবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের কাছে আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম বলেছিলেন যে বিএলও-দের উপর এত চাপ, সেই কারণে তাঁরা কমিশনের দফতর ঘেরাও করেছেন। তাহলে এখানে রাজনৈতিক চাপের প্রসঙ্গ আসছে কেন। কমিশনের আইনজীবী এরপর রাজ্য পুলিশকে তাদের অধীনে নেওয়া অথবা কেন্দ্রীয় বাহিনী নামানোর কথা বললে তা সাফ নাকচ করে দেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি স্পষ্ট জানান, এটা একমাত্র নির্বাচনের সময় সম্ভব তার আগে নয়। এদিন শুনানিতে সনাতনী সংসদের তরফে আইনজীবী ভিভি গিরি সুপ্রিম কোর্টে বিএলও-দের সুরক্ষা নিয়ে সওয়াল করতে গিয়ে ২০২৩-২০২৪ সালের হিংসার কথা উল্লেখ করে কেন্দ্রীয় বাহিনীর দাবি করতে চাইলে, বিচারপতিদ্বয় বলেন সেক্ষেত্রে কমিশনকে নিজেদের অভিযোগ এবং দাবি দুটোই প্রমাণ করতে হবে। বেঞ্চ আরও জানিয়েছে, কোনও রাজ্যের সরকার যদি বিএলও-দের নিরাপত্তা দিতে সহযোগিতা না করে, তা হলে তা সুপ্রিম কোর্টকে জানাতে হবে। পরিস্থিতি বিবেচনা করে সেই মতো রাজ্যকে নির্দেশ দেবে শীর্ষ আদালত। এদিন কমিশন, রাজ্য সরকার সব পক্ষকেই নোটিশ জারি করেছে শীর্ষ আদালত।

 

Related articles

ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

রাতারাতি ১৫ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি'। একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের...

ইবোলার জেরে দিল্লিতে স্থগিত চতুর্থ ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

নিয়ন্ত্রণের বাইরে ইবোলা (Ebola Virus)! আফ্রিকায় নতুন করে মারাত্মক ছোঁয়াচে ‘ইবোলা’ ভাইরাসের প্রকোপ বাড়ছে। এর ফলেই নয়াদিল্লিতে আগামী...

সরকারি ক্রয়-পরিষেবা গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে CVC বাধ্যতামূলক

সরকারি ক্রয় বা পরিষেবা গ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্যের সমস্ত দফতরে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন (CVC)-এর নির্দেশিকা...

ফের শুরু হতে চলেছে ‘সহজ কথা’

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee) সঞ্চালনায় এই শোয়ের ছিল বিপুল জনপ্রিয়তা! কিন্তু ভাগ্যের পরিহাসে 'সহজ কথা' এতটাও...