Tuesday, March 24, 2026

উত্তরপত্রে ‘এন্ড অফ লাইন’ সই বাধ্যতামূলক! কড়া নিয়ম আনল উচ্চ মাধ্যমিক সংসদ

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আরও কড়া নজরদারি। নির্বাচনী ডিউটির ধাঁচে নতুন নিয়ম চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পরীক্ষার্থী তার উত্তরপত্রের যে লাইন বা যে স্থানে লেখা শেষ করবেন, ইনভিজিলেটরকে ঠিক সেখানেই স্বাক্ষর করতে হবে। এতদিন খাতার শুরুতেই একবার সই করতেন গার্ডরা। কিন্তু সেই পুরনো প্রথা বদলে এবার কার্যকর হচ্ছে নতুন ‘এন্ড অফ লাইন’ নিয়ম।

সংসদ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার খাতা সংক্রান্ত আইনি জটিলতা ও নানা অভিযোগ এড়াতেই এই সিদ্ধান্ত। বহু ক্ষেত্রে দেখা যায়, ফলাফল আশানুরূপ না হলে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করেন বা আরটিআই দাখিল করেন। অভিযোগ ওঠে, লুজ শিট নাকি খাতা থেকে হারিয়ে গেছে বলেই নম্বর কম এসেছে। এই বিভ্রান্তি কাটাতেই পরীক্ষার্থীর লেখা ঠিক কোন জায়গায় শেষ হয়েছে, তার সুনির্দিষ্ট প্রমাণ রাখতেই ইনভিজিলেটরের এই সই বাধ্যতামূলক করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “এ বছর থেকেই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। ‘এন্ড অফ লাইন’ সই থাকা মানেই ওই স্থান পর্যন্তই পরীক্ষার্থী লিখেছেন—এরপর আর কোনও লেখা নেই।” জানা গিয়েছে, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষায় আনুষ্ঠানিকভাবে এই নিয়ম প্রয়োগ হবে। শিক্ষা মহলের দাবি, নতুন বিধান খাতা সংক্রান্ত অনিয়মের অভিযোগ অনেকটাই কমাবে। পরীক্ষাকেন্দ্রে স্বচ্ছতা ও জবাবদিহিও বাড়বে বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন – হ্যালো মোদিজি… ‘যতই করো SIR, এ বাংলা ফের মমতার’: বিজেপিকে কটাক্ষ করে ফের গান দেবাংশুর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...