Monday, April 13, 2026

এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন! কৃষ্ণনগরের সভা থেকে শাহকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নদিয়ার কৃষ্ণনগরে জনসভা থেকে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, বিজেপি এবং কমিশনের চক্রান্তের বিরুদ্ধে তিনি প্রথম দিন থেকেই রুখে দাঁড়িয়েছেন এবং সেই ধারা বজায় রেখেই এদিনও সমানভাবে কঠোর বার্তা দেন।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সাতবার সাংসদ হয়েছি, তিনবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি, আপনাদের আশীর্বাদে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছি। আমাকে আজ প্রমাণ করতে হবে, আমি নাগরিক কিনা! এর চেয়ে নাকখত দেওয়া অনেক ভাল।” কমিশনের নির্দেশ অনুযায়ী ১১ ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। তিনি নিজেই জানান, “আমি এখনও ফর্ম ফিলাপ করিনি।”

বাংলার মানুষের দুরবস্থার জন্য সরাসরি অমিত শাহকে দায়ী করে মমতা বলেন, “বাংলার মানুষকে রোহিঙ্গা বলে তাড়িয়ে দেওয়ার পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি করেছেন। তাঁর দুচোখ দেখলেই মনে হয় দুর্যোগ, দুরভিসন্ধি। এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন।” মমতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনও কাজই নেই যা তিনি করতে পারেন না— মানুষের নাগরিকত্ব নিয়ে আতঙ্ক তৈরি করাই তাঁর লক্ষ্য। বিজেপির বিরুদ্ধে ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ তকমা লাগিয়ে বিভাজনের রাজনীতি করার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও।”

আরও পড়ুন- প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় নাবালিকার সম্মতি গ্রাহ্য নয়, জানাল হাইকোর্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...