Sunday, May 31, 2026

বন্ডিতে বন্দুকধারীকে খালি হাতে কাবু ফলবিক্রেতা আহমেদের

Date:

Share post:

সিডনির বন্ডি সমুদ্রসৈকতে (Bondi Beach Attack) বন্দুকধারী আততায়ীকে খালি হাতে কাবু করে নজির গড়লেন স্থানীয় ফলবিক্রেতা আহমেদ আল আহমেদ। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৭ সেকেন্ডের একটি ভিডিয়োতেই ধরা পড়েছে সেই দুঃসাহসিক মুহূর্ত। বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, কালো পোশাক পরা এক আততায়ী গাছের আড়াল থেকে নির্বিচারে গুলি চালাচ্ছেন। আচমকাই গাড়ির আড়াল থেকে পিছন দিক দিয়ে এগিয়ে গিয়ে খালি হাতে তাঁকে জাপটে ধরেন আহমেদ। ধস্তাধস্তির মধ্যে বন্দুক কেড়ে নিলেও নিজে কোনও গুলি চালাননি তিনি। আততায়ী পালিয়ে যায়। পরে দ্বিতীয় এক বন্দুকবাজের গুলিতে আহত হন তিনি।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার হিরো আহমেদ। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস তাঁর বীরত্ব ও সাহসকে কুর্নিশ জানিয়েছেন। নিউ সাউথ ওয়েল্‌স প্রদেশের প্রধান ক্রিস মিন্‌স বলেছেন, “এই ভিডিয়োয় যা দেখলাম, তার মতো অবিশ্বাস্য দৃশ্য আমি আগে কখনও দেখিনি। আহমেদ সত্যিকারের হিরো। ওঁর সাহসিকতার জন্য আজ বহু মানুষ প্রাণে বেঁচে গেলেন।” আরও পড়ুন: খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই ফের SIR আতঙ্কে মুর্শিদাবাদে আত্মহত্যার অভিযোগ

রবিবার বন্ডি সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। তখন সেখানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন। হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি। সিডনি পুলিশ জানিয়েছে, হামলাকারী বাবা ও ছেলে। পুলিশের গুলিতে বাবার মৃত্যু হয়েছে, ছেলে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। দু’জনই পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা গিয়েছে।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...