Saturday, June 20, 2026

মন্দিরে ঢুকতে হলে বাবা-মাকে নিয়ে এসো! উত্তরপ্রদেশ পুলিশের আজব নিদান

Date:

Share post:

যোগীরাজ্য উত্তরপ্রদেশে নারীর নিরাপত্তা যে কোন তলানিতে তা কেন্দ্রের সরকারের পরিসংখ্যানেই প্রমাণিত। এবার মেয়েদের নিরপত্তার দায়িত্ব নিতে অস্বীকার করল খোদ উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police)। ভাই-বোন মন্দিরে ঘুরতে আসায় এবার যোগীরাজ্যের পুলিশের নিদান, বাবা-মাকে ছাড়া বাইরে ঘুরতে বেরোনো যাবে না। সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশ পুলিশের এই নিদানের ভিডিও ভাইরাল (viral video) (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)।

গাজিপুরের তিন ভাই-বোন একটি শীতলা মন্দিরে দর্শনের জন্য যায়। সেখানে উত্তরপ্রদেশ পুলিশের এক মহিলা আধিকারিক তাদের আটকায়। দুই বোন ও ভাই তাঁদের পরিচয় দেয়। তাতেও সন্তুষ্টি হয় না পুলিশের। পুলিশের শরীরে লাগানো মাইক্রোফোনে স্পষ্ট শোনা যায়, কীভাবে তিন ভাই-বোনকে পরিচয় দিতে হয়। বাড়ির ফোন নম্বর দিয়ে নিজেদের ভাই-বোন বলে পরিচয় স্পষ্ট করতে হয়। পরিবারের লোকের সঙ্গে কথা বলে তিনজনের পরিচয় জেনে তবে আশ্বস্ত হয় পুলিশ।

কিন্তু গল্প সেখানেই শেষ হয়নি। ভাই-বোনেরা কেন একা বেরিয়েছে, প্রশ্ন তোলে পুলিশ। তিন ভাই-বোনেদের মধ্যে ভাই সাবালক হলেও তাদের অভিভাবক (guardian) ছাড়া না বেরোনোর নিদান দেন পুলিশ (Uttarpradesh Police)। বাড়িতে ফোন করে বাবাকে জানান, সন্তানদের যেন অভিভাবক ছাড়া ঘুরতে বেরোতে না ছাড়েন।

আরও পড়ুন : সাংসদ মহুয়ার নামে অপমানজনক পোস্ট: গ্রেফতার বিজেপির আইটি সেলের ‘সদস্য’

উন্নাও, হাথরস – একের পর এক ঘটনায় যোগীরাজ্যে (Yogi Adityanath) মহিলাদের অবস্থা স্পষ্ট হয়ে গিয়েছে। নির্যাতিতা মহিলাদের জন্য যে কোনওভাবেই উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন (double engine) প্রশাসন পাশে দাঁড়াতে পারে না, তা আগেও প্রমাণিত। এবার উত্তরপ্রদেশ পুলিশ প্রমাণ করে দিলো, নিরাপত্তা দিতে অক্ষম পুলিশও। তাই নাবালিকাদের অভিভাবক ছাড়া না বেরোনোর নিদান। তা সে বাগান হোক বা মন্দির।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...