Saturday, June 20, 2026

১৮ তারিখ থেকেই বড়দিনের উৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর, রয়েছে বিশেষ আলোকসজ্জা

Date:

Share post:

১৮ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই দিন থেকেই ৪ জানুয়ারি পর্যন্ত অ্যালেন পার্কে (Allen Park) চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এ বছর শিল্প সম্মেলনের কর্মসূচির কথা মাথায় রেখে বড়দিনের উৎসবের (Christmas Carnival) সূচিতে কিছুটা বদল আনা হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

প্রতি বছর সাধারণত ২০ ডিসেম্বর বড়দিনের উৎসবের উদ্বোধন করা হয়। কিন্তু এ বছর ১৭ ও ১৮ ডিসেম্বর রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কর্মসূচি থাকায় বড়দিনের অনুষ্ঠানের (Christmas Carnival) সূচি এগিয়ে আনা হয়েছে। নবান্ন সূত্রে খবর, ১৭ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বসছে এমএসএমই সংক্রান্ত বৈঠক। পরদিন, ১৮ ডিসেম্বর আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হবে বিজনেস কনক্লেভ (Business Conclave)। ওই কনক্লেভে যোগ দিতে শহরে আসছেন দেশি ও বিদেশি শিল্পপতি, বিনিয়োগকারী এবং বণিক মহলের প্রতিনিধিরা।

নবান্নের তরফে জানানো হয়েছে, বিজনেস কনক্লেভের কর্মসূচি শেষ করেই মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটে গিয়ে বড়দিনের উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন। শিল্প সম্মেলন এবং বড়দিনের উৎসব—এই দুই কর্মসূচি একসঙ্গে থাকায় এ বার শহরের সাজসজ্জা ও প্রস্তুতির দিকেও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিল্প সম্মেলনের কথা মাথায় রেখে বড়দিনের আলোকসজ্জায় বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুরসভা। পার্ক স্ট্রিটের পাশাপাশি ভবানীপুর এলাকাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র হওয়ার পাশাপাশি এই এলাকাতেই রয়েছে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহ, যেখানে অনুষ্ঠিত হবে শিল্প সম্মেলন। সেই কারণেই ভবানীপুর ও সংলগ্ন এলাকাকেও আলোর সাজে মুড়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও খবরমঙ্গলে আনুষ্ঠানিক প্রকাশ, সোমেই অ্যাপে মিলছে খসড়া ভোটার তালিকা! বাদ পড়ল কত

পুরসভা সূত্রে খবর, বড়দিনের আলোকসজ্জার জন্য এ বছর কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিল্প সম্মেলনের জন্য শহরে আসা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে যাতে কলকাতা ও পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনও নেতিবাচক বার্তা না যায়, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য প্রশাসন। শিল্প সম্মেলন ও বড়দিনের উৎসবকে কেন্দ্র করে তাই এ বার ডিসেম্বর জুড়ে শহর জুড়ে প্রস্তুতির ছবিটা আরও স্পষ্ট হয়ে উঠছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...