Tuesday, March 31, 2026

‘ধুরন্ধর’ ব্যবসায় বারো দিনে ৫০০ কোটির দোরগোড়ায় অক্ষয় – রণবীরের নতুন ছবি!

Date:

Share post:

সিনেমা মুক্তি পেয়েছে মাত্র দুসপ্তাহও হয়নি, অথচ বক্সঅফিস কালেকশনে (Box office collection) বলিউড তাবড় তাবড় অভিনেতা ও প্রযোজনা সংস্থার চোখ কপালে ওঠার জোগাড়।মাত্র বারো দিনের মাথাতেই বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’(Dhurandhar) মোট ব্যবসা করেছে ৬২৩ কোটি। দেশের কালেকশন ৪১১ কোটি ছাড়িয়েছে, অর্থাৎ পাঁচশো কোটির ঘরে প্রবেশ আর মাত্র সময়ের অপেক্ষা মাত্র। বিতর্ক আর লক্ষ্মীলাভের নতুন নতুন মাইলফলক তৈরি করছে রণবীর সিং (Ranveer Singh), অক্ষয় খান্না (Akshay Khanna), অর্জুন রামপাল (Arjun Rampal),আর মাধবনের (R Madhavan) নতুন ছবি।

‘পদ্মাবত’-এ খিলজি চরিত্রে যে দক্ষতার ছাপ রেখেছিলেন রণবীর, এ ছবি যেন তাকেও ছাপিয়ে গেছে। স্বল্প পরিসরে আইএসআই মেজর ইকবালের ভূমিকায় রোমহর্ষক অর্জুন। এককালে কিউট মিষ্টি হিরো মাধবন এখন তাঁর অভিনেতা ইমেজে বদল এনেছে। এ ছবি নিঃসন্দেহে তার সাক্ষী থাকবে। তবে সিনেমা মুক্তির পর থেকেই আলোচনার শিরোনামে অবশ্যই অক্ষয় খান্না। রহমান ডাকাইতের ভূমিকায় বিনোদ-পুত্রের অভিনয় থেকে চোখ সরানো কঠিন। মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে এই ছবি নিষিদ্ধ হওয়ার পরও ব্যবসার নিরিখে ‘সাইয়ারা’, ‘অ্যানিমাল’দের প্রথম দিন থেকে টক্কর দিচ্ছে। সিনে বিশ্লেষকরা মনে করছেন এই উইকেন্ডে ব্যবসা আরও বাড়বে। ফলে আগামী সপ্তাহের মধ্যে এই ছবি যে ৫০০ কোটির ঘরে প্রবেশ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে ছবির দৈর্ঘ্যের কারণে এই সিনেমাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আগামী ১৯ মার্চ ২০২৬ এ মুক্তি পাবে ‘ধুরন্ধর’ সিক্যুয়েল।

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...