Saturday, June 20, 2026

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

Date:

Share post:

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার দাম দাঁড়িয়েছে ৯০.৩৮। মুদ্রা বাজার নিয়ে কাজ করা এক সংস্থার কর্তা জানান, বাণিজ্য চুক্তি নিয়ে চলা অনিশ্চয়তা এবং বিদেশি বিনিয়োগকারীদের চাপের কারণে ভারতীয় বাজারে দুশ্চিন্তা বেড়েছে। তবে বাণিজ্য আলোচনায় যদি ভালো কোনও খবর আসে, তাহলে বাজারে দ্রুত স্থিরতা ফিরতে পারে।

এদিকে চলতি বছরে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতীয় টাকার অবস্থা সবচেয়ে খারাপ।বছরের শুরু থেকে এখন পর্যন্ত টাকার দাম কমেছে প্রায় ৫.৯৭ শতাংশ। অন্যদিকে, ইন্দোনেশিয়ার মুদ্রার দাম কমেছে ৩.৫৩ শতাংশ, ফিলিপিন্সের মুদ্রা কমেছে ১.৩৭ শতাংশ, দক্ষিণ কোরিয়ার মুদ্রা কমেছে ০.৫৬ শতাংশ এবং হংকং ডলারে দাম কমেছে মাত্র ০.১৩ শতাংশ। আরও পড়ুন: পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি বাতিল ৩১৩ শিক্ষকের

আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে। গোদের উপর বিষফোড়ার মতো যোগ হয়েছে বিশ্ব বাজারের টালমাটাল পরিস্থিতি। অর্থনীতিবিদদের একাংশের মতে টাকার পতন কোনও আশ্চর্য ঘটনা নয়। তবে পতনের গতি অপ্রত্যাশিত। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি প্রত্যাহার অব্যাহত। এই সবেরই প্রভাব পড়েছে টাকায়।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...