Thursday, April 2, 2026

যুবভারতী স্টেডিয়ামে SIT, শামিমরা ঘুরে দেখলেন ঘটনাস্থল

Date:

Share post:

ঘটনাস্থল পরিদর্শন করল যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার তদন্তে গড়া চার সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। মঙ্গলবারই রাজ্য পুলিশের (State Police) ৪ উচ্চপদস্থ আধিকারিক- জাভেদ শামিম, সুপ্রতিম সরকার, পীযূষ পান্ডে, মুরলিধর শর্মা-কে নিয়ে সিট গঠন করা হয়। তাঁরা এদিন সকাল ৯টা ৪০ নাগাদ যুবভারতীতে (Yuba Bharati Stadium) যান। পরে যান বিধাননগরের কমিশনরেটের অফিসে।

১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে (Yuba Bharati Stadium) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা ঘটে। ঘটনার পরেই তদন্ত কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী। সেই কমিটির সুপারিশ মেনেই রাজ্য পুলিশের চার উচ্চপদস্থ আধিকারিককে নিয়ে সিট গঠন করা হয়। নজিরবিহীন ভাবে মঙ্গলবারই DGP রাজীব কুমার, বিধাননগরের CP মুকেশ কুমার, ক্রীড়াসচিব রাজেশ সিনহাকে শো-কজ করা হয়েছে। সাসপেন্ড হয়েছেন বিধাননগরের DC অনীশ সরকার। অব্যবস্থার অভিযোগে যুবভারতী ক্রীড়াঙ্গনের CEO দেবকুমার নন্দনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ দিন সকালে যুবভারতীতে যান সিটের সদস্যরা। বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তাঁরা। সেখান থেকে তাঁরা স্টেডিয়াম লাগোয়া বিধাননগর কমিশনারেটের অফিসে। কিছু ক্ষণ সেখানে থাকার পর বেরিয়ে যান শামিমরা।
আরও খবরশৃঙ্খলা মেনে চলতেই হবে: দলীয় সাংসদের বৈঠকে কড়া নির্দেশ লোকসভার দলনেতা অভিষেকের

এদিকে যুবভারতীর বাইরে গিয়ে বিক্ষোভ দেখান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ বিজেপির একাধিক বিধায়ক। শুভেন্দু বলেন, “বিরোধী দলনেতা হিসেবে আমার আসাটা দায়িত্ব। মুখ্যমন্ত্রী আসেননি, আমি এলাম।“ কিন্তু প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেছেন। কড়া পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। রাজনৈতিক মহলের মতে, ফুটেজের জন্যেই সিট যাওয়ার দিনই গিয়েছেন শুভেন্দু।

Related articles

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...