Tuesday, March 31, 2026

ভারত- পাক সীমান্তে অনুপ্রবেশ কেন, বাংলা – বাংলাদেশ সীমান্তের কথা উঠতেই কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারের (TMC Govt)দিকে দায় ঠেলতেই ভারত-পাক সীমান্ত নিয়ে কেন্দ্রের দিকে পাল্টা প্রশ্ন ছুড়লেন বাংলার সাংসদরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)পর এবার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মঙ্গলবারের অধিবেশনে বলেন ভারত-বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ এখনও উন্মুক্ত কারণ পশ্চিমবঙ্গের সরকার নাকি কাঁটাতার বসানোর জন্য জমি দিচ্ছে না। আর তাই এত অনুপ্রবেশ বাড়ছে। এরপরই পাল্টা তোপ দাগে তৃণমূল। বর্ধমান পূর্বের সাংসদ ডা. শর্মিলা সরকার (Dr. Sharmila Sarkar) বলেন, প্রথম কথা ভারত-পাকিস্তান সীমান্তে তো তৃণমূল কংগ্রেসের সরকার নেই, তাহলে ওখানে কেন গোটা এলাকায় কাঁটাতার দেওয়া গেল না? পাশাপাশি বাংলা- বাংলাদেশ সীমান্তের একটা বড় অংশে যে জল আছে তাই সেখানে ফেন্সিং সমস্যার কথা স্পষ্ট করে তুলে ধরেন তিনি।

বছরের শেষে লোকসভা- রাজ্যসভার শীতকালীন অধিবেশনে বারবার বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP govt)। কখনও SIR তো কখনও রাজ্যের বকেয়া নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদরা। অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হয়েছে ঘাস্ফুল শিবির। এবার নিজেদের ব্যর্থতার দায় এড়াতে বাংলার শাসকদলের দিকে কাদা ছোড়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করে তৃণমূল। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছিল ভারত পাক বর্ডারে কতটা এলাকায় এখনও ফেন্সিং নেই। কেন্দ্র জানায় প্রায় ১৫৫ কিলোমিটার জুড়ে কাঁটাতার নেই। এরপরই তোপ দাগে তৃণমূল। বাংলার সাংসদদের প্রশ্ন ভারত পাক সীমান্তে যদি ৯৮ শতাংশ ফেন্সিং করা হয়ে গিয়ে থাকে তাহলে সেখান থেকে অনুপ্রবেশ হচ্ছে কেন, কেন্দ্র জবাব দিক। আসলে বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন বিএসএফ যে আসলে ব্যর্থ সেই দায় এড়াতে এটা ওটা বলে তৃণমূলের উপরে দোষ চাপাতে চাইছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...