Friday, April 3, 2026

একলাফে নামল পারদ, আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন! 

Date:

Share post:

উষ্ণতার গ্রাম সামান্য উর্ধ্বমুখী হতেই শীতের আমেজ থেকে বঞ্চিত হতে হয়েছিল দক্ষিণবঙ্গবাসীকে। শনিবারের ঘন কুয়াশার মাঝেই প্রায় ১৭ ডিগ্রির কাছাকাছি চলে গেছিল কলকাতার তাপমাত্রা। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়ার ভোলবদল। এক লাফে প্রায় ২ ডিগ্রি পারদ পতন হওয়ায় রবিতেই মরশুমের শীতলতম দিন ধরা দিল। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। তবে রাজ্যের বাকি জেলায় কুয়াশার দাপট রয়েছে। শীতের শিরশিরানি হাওয়ায় ছুটির সকালে রীতিমতো ঠান্ডা উপভোগ করছে বাঙালি।

পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।সোমবার মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...