Monday, April 6, 2026

ব্যাটিং বিক্রমে দুরন্ত জয়, প্রথম ম্যাচেই চিন্তা বাড়ালেন আকাশ-মুকেশরা

Date:

Share post:

রাজকোটে দুরন্ত জয় দিয়েই বিজয় হাজারে ট্রফিতে ( Vijay Hazare Trophy) অভিযান শুরু করল বাংলা(Bengal)৷  বিদর্ভের বিরুদ্ধে  তিন উইকেটে জয় পেল বাংলা দল।

রঞ্জি ট্রফিতে শুরুটা ভালো হয়েছিল বাংলার(Bengal)। তবে   মুস্তাক আলিতে প্রত্যাশিত সাফল্য আসেনি। পূর্ণ শক্তির দল নিয়েই বিজয় হাজারেতে খেলতে নেমেছে বাংলা।বিদর্ভ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৮২ রান তোলে।

আমন মোখাড়ে, ধ্রুব শোরে  ১৯৫ রানের জুটি গড়েন। ৯৯ বলে ১১০ রান করে আউট হন আমন। ধ্রুব ১২৫ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন। শামি-মুকেশ-আকাশ সমৃদ্ধ  বোলিং লাইন আপ পুরোপুরি ফ্লপ। শামি ৬৫ রান দিয়ে ২ উইকেট নিলেন।আমির গণি দুটি উইকেট নেন।  মুকেশ-আকাশদীপরা কোনও উইকেট পেলেন না। আকাশ ৯ ওভারে ৮৬ রান দিলেন।

অভিষেক পোড়েল ৫৬, অভিমন্যু ঈশ্বরণ ৭১, সুদীপ ঘরামি ৬৮ ও শাহবাজ আহমেদ ৭১ রানের সৌজন্যে   ৩৮৩ রানের টার্গেটকে ৭ বল বাকি থাকতে তুলে নিল বাংলা।ম্যাচের সেরা শাহবাজ আহমেদ।

বাংলা বিজয় হাজারে ট্রফিতে নিজেদের দলগত দ্বিতীয় সর্বাধিক স্কোরও সুনিশ্চিত করল।এতদিন অবধি ২০১০ সালে বিজয় হাজারে ট্রফির ফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে ৩৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলার ৮ উইকেটে ৩৫০ রানই ছিল সর্বাধিক স্কোর।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...