Tuesday, June 9, 2026

বিজেপি-শাসিত ওড়িশায় ফের বাংলা বলায় আক্রান্ত পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

আবার বাংলা বলার অপরাধে বিজেপি-শাসিত ওড়িশায় (BJP ruled Odisha) পরিযায়ী শ্রমিক নিগ্রহ। ভুবনেশ্বরে বাড়িতে হানা দিয়ে ঘুম থেকে তুলে বেধড়ক মারধর করা হল মুর্শিদাবাদের ভগবানগোলার রফিকুল শেখকে। আহত অবস্থায় প্রাণভয়ে রফিকুল ভগবানগোলায় পালিয়ে এসে আপাতত তিনি চিকিৎসাধীন। ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল।

কিছুদিন আগেই জুয়েল রানা নামে এক পরিযায়ী শ্রমিককে বাংলা বলায় পিটিয়ে খুন করা হয়েছে। তাঁর দুই সঙ্গী এখনও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার রেশ মিলিয়ে যেতে না যেতেই আবার বাংলার পরিযায়ী শ্রমিককে নিগ্রহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিজেপি-শাসিত রাজ্যে এইভাবে বাঙালি শ্রমিকদের নিগ্রহের তীব্র প্রতিবাদ করেছেন। আরও পড়ুন: অসুস্থ মেয়ে, তবু ছাড় নেই বাবার: হাসপাতালে বসেই BLO-র দায়িত্ব পালন

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...