Tuesday, June 9, 2026

স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

Date:

Share post:

টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে ৩০ রানে জয় পেল হরমনপ্রীত ব্রিগেড। তার থেকেও বড় স্বস্তি স্মৃতি মান্ধানার রানে ফেরা।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২১ রান তোলে ভারত (Indian Women Team)। দুই ওপেনার স্মৃতি এবং শেফালি ১৬২ রান করেন। ৪৮ বলে ৮০ রানের ইনিংস খেলেন স্মৃতি। অন্যদিকে ৪৬ বলে ৭৯ রান করেন শেফালি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ৪০ রানের দুরন্ত ইনিংস খেলেন রিচা ঘোষ। ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক হরমনপ্রীত।

জবাবে ব্যাট করতে নেবে শ্রীলঙ্কা শুরুটা ভালই করেছিল, কিন্তু ৫৯ রানে তাদের ওপেনিং জুটির পতন হয়। শ্রীলংকার ব্যাটসম্যানদের মধ্যে চামারি একমাত্র ৩৭ বলে ৫২ রান করেন। দ্রুতগতিতে রান তুললেও ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯১ রানের বেশি করতে পারল না শ্রীলঙ্কা।

ভারতের হয়ে অরুন্ধতীর রেড্ডি ,বৈষ্ণবী শর্মা দুটি করে উইকেট নেন। শ্রীচরণী একটি উইকেট নেন।  সিরিজ জয় আগে নিশ্চিত হয়ে গেছিল। হোয়াইটওয়াশের দিকে আরও একটা এগিয়ে গেল ভারত। ৪-০ ফলে এগিয়ে আছে ভারত। শেষ ম্যাচে জিততে পারলে হোয়াইটওয়াস করতে পারবে ভারত। সেইসঙ্গে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই করল ভারতীয় মহিলা দল।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...