Monday, April 13, 2026

শুরুর আদিকাল থেকে ডিসেম্বরে পর্যটকের রেকর্ড! শীতে জমজমাট সাইন্স সিটি

Date:

Share post:

শীতের দাপট উপেক্ষা করেই নিজের রেকর্ড নিজেই ভাঙল সাইন্স সিটি। ১৯৯৭ সালে পথচলা শুরু করার পর এই প্রথম ডিসেম্বর মাসে সর্বাধিক পর্যটকের আগমন ঘটল সেখানে। বর্ষশেষে মোট ১০ হাজার ৯০০ পর্যটক সাইন্স সিটিতে এসেছেন বলে জানা গিয়েছে। মাসভিত্তিক হিসেবেই এই ডিসেম্বরেই নতুন রেকর্ড তৈরি হয়েছে।

সাইন্স সিটির নোডাল মিডিয়া অফিসার পার্থ সারথী সাহা জানান, সাইন্স সিটি তৈরির পর এই প্রথম কোনও এক মাসে, তাও শীতের মরসুমে, এত বেশি পর্যটক এসেছেন। তাঁর কথায়, বছরের শেষ ভাগে মানুষের ঘোরাঘুরির আগ্রহ বেড়ে যাওয়াই এর অন্যতম কারণ।

তবে শুধু সাইন্স সিটিই নয়, শহরের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিও বছরের শেষে ভিড়ে উপচে পড়েছিল। ৩১ ডিসেম্বর কলকাতা চিড়িয়াখানায় পর্যটকের সংখ্যা ছিল ২৭ হাজার ৮৪০ জন। সংখ্যাটি উল্লেখযোগ্য হলেও শেষ রবিবারের তুলনায় কিছুটা কম। সেদিন চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা ছিল প্রায় ৭১ হাজার।

বছরের শেষ দিনে আনন্দ উপভোগে কোনও খামতি রাখেননি শহরবাসী। মিউজিয়াম, পার্ক স্ট্রিট, ইকো পার্ক, নিক্কো পার্ক—সব জায়গাতেই ছিল থিকথিকে ভিড়। শহর, শহরতলি ও গ্রামাঞ্চলের ক্লাব, ডিস্ক, ক্যাফেগুলিতেও চলেছে বর্ষবরণের প্রস্তুতি। একই সঙ্গে শহরের বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সেন্ট পলস ক্যাথিড্রাল-সহ একাধিক গির্জায় সকাল থেকেই ভিড় জমে ওঠে। শুধু পর্যটন কেন্দ্র নয়, কেকের দোকান ও চাইনিজ খাবারের স্টলগুলিতেও ছিল বাড়তি ভিড়। নতুন বছরকে স্বাগত জানাতে শহর জুড়ে ছিল উৎসবের আবহ।

আরও পড়ুন- এসএসসি মামলায় বাড়ল না সময়! বিজ্ঞপ্তি প্রত্যাহার শিক্ষা দফতরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...