Tuesday, June 16, 2026

BSL নিয়ে অহেতুক কুৎসা, সৌরভের ভিত্তিহীন অভিযোগ নিয়ে কড়া জবাব শ্রাচির

Date:

Share post:

ভারতীয় ফুটবলের সংকটের সময়ের আলোর দিশা দেখাচ্ছে বেঙ্গল সুপার লিগ (Bengal Super League)। সারা দেশে যেখানে ফুটবল স্তব্দ সেখানে ব্যতিক্রম বাংলা ও কেরল। নতুন প্রতিভার সন্ধানে শ্রাচির (Srachi) উদ্যোগে শুরু হয়েছে বেঙ্গল সুপার লিগ। শ্রাচির এই উদ্যোগের শরিক আইএফএ-ও(IFA)। কিন্তু বঙ্গ ফুটবল সংস্থার সহ সভাপতি পদে থাকা সৌরভ পালই কাদা ছোঁড়ার চেষ্টা করলেন এই লিগের দিকে।

আইএফএ-তে বিগত কয়েক বছর ধরেই কোণঠাসা সাদার্ন কর্তা সৌরভ। বঙ্গ ফুটবলের উন্নয়ন তাঁর ভূমিকা কতটা সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ফেসবুক বিপ্লবে তিনি কম যান না। গত ২৯ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি পোস্ট করে অভিযোগ তোলেন বেঙ্গল সুপার লিগে (Bengal Super League) বেটিংয়ের। এই লিগের সঙ্গে যুক্ত একটি স্পনসরের নাম উল্লেখ করে বেটিংয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন, কিন্তু কোন ম্যাচে বেটিং হয়েছে? সেই সম্পর্কে একটি তথ্যও দিতে পারেননি।

বছর শেষের আগেই সৌরভ পালকে কড়া জবাবে ধুয়ে দিলেন শ্রাচির স্পোর্টস ডিরেক্টর তমাল ঘোষাল। বিশ্ব বাংলা সংবাদকে ফোনে তমাল বলেন, “যিনি এই কুৎসা করছেন তাঁর নাম আমি নেব না। সবাই দেখতেই পাচ্ছে বেঙ্গল সুপার লিগ কীভাবে বাংলায় ফুটবলের উন্নয়নে কাজ করছে। কলকাতা লিগের পর আর কোথায় বাংলার ভূমিপুত্রদের খেলার সুযোগ ছিল না। কিন্ত এই ফুটবলাররাই বিএসএলে খেলার সুযোগ পাচ্ছেন খেপের মাঠে হারিয়ে যাচ্ছে না। তারা নিজেদের ঘরের মাঠে দর্শকদের সামনে খেলতে পারছেন। কারোর যদি কোনও নেতিবাচক কিছু চোখে পড়ে সেটা আমাদের বলতে পারেন? কিন্তু ভিত্তিহীন অপ্রচার করে কী লাভ?”

এখানেই থেমে না থেকে তমাল আরও বলেন, “যিনি এই ধরনের অপ্রচার করছেন তিনি কি আদৌও বাংলার ফুটবলের ভালো চান, আমি বুঝতে পারছি না তিনি কীভাবে এতদিন একটা ক্লাব চালালেন, আইএফএ-র সঙ্গে তাঁর কী সমস্যা সেটার মধ্যে আমরা ঢুকতে চাই না। কিন্তু বিএসএল নিয়ে অহেতুক অপ্রচার করে কোনও লাভ হবে না বাংলার ফুটবলে।“

বেটিং নিয়ে যে বিস্ফোরক অভিযোগ করেছেন সাদার্ন কর্তা তারও জবাব দিয়েছে শ্রাচির ডিরেক্টর। তমালের কথায়, “যে স্পনসরের নাম করে বেটিংয়ের অভিযোগ করা হয়েছে সেই একই সংস্থা কেরল লিগের স্পনসর, বেঙ্গল প্রো টি২০ লিগের স্পনসর, হকি ইন্ডিয়া লিগের স্পনসর। আমরা আইন মেনে কাজ করি। আইন মেনেই স্পনসর নিয়েছি। এই সব ভিত্তিহীন অভিযোগের কোনও অর্থ নেই।”

Related articles

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...