Tuesday, June 16, 2026

জনবিচ্ছিন্ন কর্মীরা: কলকাতার বৈঠকে বিধায়কদের মাঠে নামার নির্দেশে চাঙ্গা করার চেষ্টা শাহর

Date:

Share post:

দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় থাবা বসানো লক্ষ্য বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে তাই বিশেষভাবে কলকাতার নেতাদের সঙ্গে একের পর এক ম্যারাথন বৈঠকে সেকেন্ড ইন-কমান্ড অমিত শাহ (Amit Shah)। আর সেখানেই উঠে এলো নেতৃত্বদের মধ্যে বড় ফাঁক। শেষ পর্যন্ত অমিত শাহকে নির্দেশ জারি করতে হল বিধায়কদের কলকাতার (Kolkata) বিধানসভাগুলিতে মাটি কামড়ে পড়ে থাকার।

আদতে বিজেপির জনবিচ্ছিন্ন নেতারা কেন্দ্র্রের ভ্রান্ত নীতির কারণেই বাংলার মানুষের থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়েছে গিয়েছে। ফলে মনোবল হারিয়েছে বঙ্গ বিজেপি বিশেষত কলকাতার বিজেপি নেতারা। এবার সশরীরে কলকাতায় এসে সেই মনোবল ফেরানোর চেষ্টা চালালেন অমিত শাহ। কলকাতার চার সাংগঠনিক জেলার বুথস্তরের কর্মীদের (booth level worker) সঙ্গে বৈঠকে করলেন তিনি।

কলকাতার ২৮ বিধানসভার (assembly constituency) মধ্যে ২০টি জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অমিত শাহ। নির্দিষ্টভাবে নাম না বললেও এই ২০ বিধানসভার প্রার্থী কারা হবেন, তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ করবে শীর্ষ নেতৃত্ব, স্পষ্ট করে দিলেন শাহ। আগামী দুমাস বা নির্বাচন ঘোষণা (election declaration) পর্যন্ত কোন বিধায়ক কেমন কাজ করছেন, তার উপরই নির্ভর করবে প্রার্থী (candidate) নির্বাচন, স্পষ্ট জানিয়েছেন শাহ।

আরও পড়ুন : সংগঠন বাড়াতে সেই দিলীপেই ভরসা! শাহ ডাকতে বাধ্য হলেন প্রাক্তন রাজ্য সভাপতিকে

লক্ষ্য পূরণ করতে কীভাবে এগোতে হবে, তা কলকাতার দলীয় কর্মীদের ঠিক করে দিতে আসতে হয়েছে স্বয়ং অমিত শাহকে। সেখানে শাহ স্পষ্ট করে দেন, বিধানসভা এলাকায় বিধায়কদের (MLA) সপ্তাহে অন্তত চারদিন থাকতে হবে। জনগণের আরও কাছে পৌঁছতে হবে। প্রয়োজনে সপ্তাহে পাঁচটি করে পথসভা করতে হবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে বঙ্গ বিজেপির নেতাদের জনগণের থেকে দূরত্ব ভালোভাবে দেখছে না, তাও কার্যত স্পষ্ট করে দিলেন শাহ। যদিও কলকাতার নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে জয়ের স্বপ্ন দেখানো ছাড়া আর পথ ছিল না অমিত শাহরও।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...