Sunday, June 21, 2026

পার্ক সার্কাসে বাড়ির চাঙড় খসে মৃত প্রৌঢ়া, আহত শিশু-সহ ৩

Date:

Share post:

শীতের সকালে পার্ক সার্কাসে(Park Circus) মর্মান্তিক মৃত্যু প্রৌঢ়ার।   বাড়ির চাঙড় খসে মৃত্যু হল রাবিয়া খাতুনের(Rabia Khatun)। সোমবার ভোরে পার্ক সার্কাসের (Park Circus) লোহাপুল এলাকায় চাঙড় খসে আহত হয়েছে শিশু-সহ আরও বেশ কয়েক জন। আপাতত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকা এই মুহূর্তে ব্যারিকেড করে ঘিরে রেখেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর তিনটে নাগাদ লোহাপুল এলাকায় তিনতলা একটি বাড়ির একতলার সিলিংয়ের একটি অংশ খসে পড়েছে। একতলায় ভাড়া থাকত একটি পরিবার এবং সকলেই তখন ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তাঁদের উপরে খসে পড়ে চাঙড় এবং দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় রাবিয়ার।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। প্রৌঢ়া-সহ চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালে চিকিৎসক রাবিয়াকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে তবে আরেক শিশু-সহ দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাভাবিকভাবেই এদিনের ঘটনার পর থেকেই লোহাপুলের ওই বাড়ির রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়রা অভিযোগ করেছেন বাড়ির মালিককে বহুদিন ধরে মেরামত করার জন্য অনুরোধ করা হলেও তিনি এই বিষয়ে কর্ণপাত করেনি। এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...