Friday, June 19, 2026

সন্দেশখালিতে পুলিশের উপর আক্রমণের ঘটনায় গ্রেফতার মুসা

Date:

Share post:

জমি দখলের অভিযোগের তদন্ত করতে গিয়ে গত শুক্রবার (২ জানুয়ারি) সন্দেশখালিতে আক্রান্ত হয় ন্যাজাট থানার পুলিশ (Nazat Police Station)। সেই ঘটনায় এবার গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লা (Musa Molla)। হামলার দিন থেকেই সে পলাতক ছিল বলে জানা যায়। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ১৩।

বয়ারমারি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের (Boyarmari-2 Gram Panchayat) চুঁচুড়া এলাকার বাসিন্দা মুসার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ বাড়ছিল এলাকাবাসীর। ভেড়ি তৈরির জন্য এলাকাবাসীর উপর চাপ দেওয়া থেকে শুরু করে জোর করে জমি দখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার পুলিশের উপর যে আক্রমণ হয়েছিল সেই ঘটনায় প্রথম থেকেই অভিযুক্ত তালিকায় ছিলেন মুসা। ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা মুর্তাজা মোল্লা (Murtaza Molla) এবং তাঁর দুই ছেলে মোন্তাজুল মোল্লা (Montazul Molla) ও মনোয়ার হোসেন মোল্লাকে (Monowar Hossain Molla) গ্রেফতার করা হয়। বাকি ছিল মুসা, মঙ্গলের সকালে তাঁকেও গ্রেফতার করা হল।

 

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...