কপ্টার-উড়ানে বাধা! বাংলাবিরোধী জমিদারদের চক্রান্তকে পরাস্ত করে বীরভূমে গর্জে উঠলেন অভিষেক

এখনও বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। আর এখনই বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। কপ্টার সমস্যায় নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পরে বীরভূমের রামপুরহাটের জনসভায় গিয়ে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক সাফ জানান, আমার জেদ বিজেপির ১০গুণ।
Sponsored

সভামঞ্চে পৌঁছেই কপ্টার-ষড়যন্ত্রের অভিযোগ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, “আমার সাড়ে ১২টা থেকে ১টা মধ্যে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে দেড়টার মধ্যে সভায় আসার কথা ছিল। সেই মতো আমি পৌঁছে যাই। কিন্তু বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত আমার কপ্টার ওড়ার অনুমতি দেয়নি“। এর পরেই মোদি সরকারকে নিশানা করে অভিষেক তোপ দেগে বলেন, “নির্বাচন শুরু হয়নি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। অথচ বাংলাবিরোধী, জমিদারদের চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। আমার কপ্টারের অনুমতি দেয়নি।“
Sponsored

গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “বিজেপির যা জেদ আমার তার থেকে ১০গুণ জেদ। আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে তাঁর হেলিকপ্টার আনালাম।“
আরও খবর: নাকে নল দিয়ে মানুষকে টেনে আনছে: SIR নিয়ে তোপ মমতার, নিশানা বিজেপির আইটি সেলকেও
Sponsored

অভিষেকের কথায়, আমি নতিস্বীকার করি না। তাঁর সভার জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, মায়েদের ধন্যবাদ কাছে কৃতজ্ঞ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
