রাজনৈতিক ষড়যন্ত্রে আটকাল অভিষেকের কপ্টার! হেমন্ত সোরেনের চপারে বীরভূম রওনা

রাজনৈতিক ষড়যন্ত্র! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কপ্টার উড়তে বাধা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের। মঙ্গলবার বীরভূমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পূর্বঘোষিত কর্মসূচিতে যাওয়ার জন্য নির্ধারিত কপ্টার উড়তে দিল না DGCA। তৃণমূলের অভিযোগ, বিজেপি ষড়যন্ত্র করে অভিষেকের কর্মসূচি বানচালের চেষ্টা করছে। তৃণমূল সূত্রে খবর, পরে ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) সহায়তায় তাঁদের একটি কপ্টার নিয়ে নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টার পরে রওনা দেন অভিষেক।
Sponsored

রাজ্যজুড়ে 'আবার জিতবে বাংলা' কর্মসূচি নিয়ে বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) কয়েক মাস আগেই ভোটের ময়দানে নেমে পড়েছেন অভিষেক (Abhishek Banerjee)। বারুইপুর, আলিপুরদুয়ারের পর মঙ্গলবার বীরভূমে (Birbhum) জনসংযোগ কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এদিন রামপুরহাট বিধানসভার বিনোদপুর মাঠে অভিষেকের মেগা জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর। হেলিপ্যাড থেকে সোজা তারাপীঠ মন্দির (Tarapith Temple) পৌঁছনোর কথা ছিল অভিষেকের। সেখান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে সোনালি বিবির (Sonali Bibi) সঙ্গে দেখা করার কথা তাঁর। এদিন সাড়ে ১২টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়ার কথা ছিল অভিষেকের চপারের। সেই মতো পৌঁছেও যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু DGCA ওড়ার অনুমতি দেয়নি। কী কারণে বাধা- তার কোনও কারণ দেখানো হয়নি। এতে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শাসকদল। তাদের অভিযোগ, তৃণমূলের সেনাপতির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিতেই অনুমতি দেওয়া হয়নি।
আরও খবর: নাকে নল দিয়ে মানুষকে টেনে আনছে: SIR নিয়ে তোপ মমতার, নিশানা বিজেপির আইটি সেলকেও
Sponsored

শোনা যায়, কপ্টারে যেতে না পেরে সড়ক পথে বীরভূম যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যত রাতই হোক সভা করবেন তিনি। রাতে থাকবেন বীরভূমেই। তৃণমূলের দাবি, অভিষেকের হেলিকপ্টারের জন্য ডিজিসিএ ছাড়পত্রই দেয়নি। শেষপর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের সহায়তায় একটি কপ্টারের ব্যবস্থা করা হয়। দুপুর আড়াইটে নাগাদ অভিষেককে নিয়ে বেহালা ফ্লাইং ক্লাব থেকে বীরভূমের উদ্দেশে ওড়ে চপার। মঙ্গলবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটি ভাড়া নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
