Tuesday, March 31, 2026

ট্রাম্পের চরম মাইগ্রেশন নীতি! মিনিয়াপোলিসে ICE-এর গুলিতে মৃত্যু মহিলার

Date:

Share post:

ট্রাম্পের চরম মাইগ্রেশন নীতির জেরে নিহত মহিলা (US Immigration Police)! বুধবার মিনিয়াপোলিসে ICE(ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট)-এর গুলিতে ৩৭ বছর বয়সী রেনে নিকোল ম্যাক্কলিন গুডের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। রেনের ছ’বছর বয়সী একটি সন্তান রয়েছে।

ঘটনাটি ঘটেছে শহরের দক্ষিণাঞ্চলীয় আবাসিক এলাকায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িতে থাকা ম্যাক্কলিন গুডকে এক ICE কর্মকর্তা গাড়ির দরজা খুলতে নির্দেশ দেন। SUV সামান্য এগোলে অন্য এক কর্মকর্তা গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। কমপক্ষে দুটি শট গাড়িতে লাগে, গাড়িটি পার্ক করা দুটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। আরও পড়ুন: হাদি খুনে ভারতের নাম জড়ানোর পিছনে স্বার্থ আছে ইউনূসের! বিস্ফোরক মন্তব্য হাসিনার

হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোএমের দাবি, কর্মকর্তারা “প্রশিক্ষণ অনুযায়ী” কাজ করেছেন। তিনি আরও দাবি করেছেন, যখন অভিযান চলছিল তখন গাড়িতে আগ্নেয়াস্ত্র ছিল, রেনে গুলি চালানোর চেষ্টা করছিলেন। এমনকি এক কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টাও করছিলেন বলে অভিযোগ। কর্মকর্তারা ‘আত্ম প্রতিরক্ষা’ করতে গিয়ে গুলি চালান। তবে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে পাল্টা জানিয়েছেন, ভিডিওতে এমন কিছু দেখা যাচ্ছে না যে গাড়ি আক্রমণাত্মকভাবে এগিয়েছিল। জ্যাকব বলেন, ICE-এর অভিযান ‘পরিবার ভেঙে দিচ্ছে’ এবং ‘শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।’ পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা বলেন, নিহত ব্যক্তি কাউকে আঘাত করার চেষ্টা করেননি বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের অভিযোগ, ট্রাম্পের এই কঠোর দমনমূলক অভিবাসন নীতির জেরে খুনের চেষ্টা নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার এই নীতির জেরে তুলোধোনা হতে হয়েছে সরকারকে।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...