Friday, April 3, 2026

স্বামীজির আহ্বান আজও প্রাসঙ্গিক: জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

Date:

Share post:

প্রতি বছরের মতো এবারও স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের (TMC) সর্বভাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বামীজির পাশাপাশি রামকৃষ্ণ পরহংসদেব ও সারদামায়ের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান অভিষেক। 

গত কয়েকবছর ধরেই স্বামীজির জন্মদিনে শ্রদ্ধা জানাতে স্বামীজির পৈতৃক ভিটেয় গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদক। এবারও তার ব্যতিক্রম হয়নি। সিমলা স্ট্রিটের বাড়িতে ঢুকেই স্বামীজির মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অভিষেক। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। মহারাজদের সঙ্গে স্বামীজির বাড়ি পরিদর্শনের পাশাপাশি তাঁদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদক। পুজো দেন স্বামীজির বাড়িতে থাকা শিবলিঙ্গেও। 

অভিষেককে (Abhishek Banerjee) কাছে পেয়ে নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানান মহারাজরা। তৃণমূলের সেনাপতির হাতে তুলে দেন স্বামীজির প্রতিকৃতি। স্বামীজির বাড়ি থেকে বেরিয়ে মিলনমেলায় ‘আমি ডিজিটাল যোদ্ধা’র সমাবেশে যোগ দিতে যান তৃণমূলের সর্বভাতীয় সাধারণ সম্পাদক। 

সিমলা স্ট্রিটের যাওয়ার আগে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে, আমি সেই মহান আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই যার চিন্তাভাবনা ভারতের নৈতিক ও বৌদ্ধিক বিবেককে আলোকিত করে চলেছে।
আরও খবরস্বামীজির সর্বজনীন সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক: শ্রদ্ধায়-স্মরণে বার্তা অভিষেকের

করুণার মধ্যে নিহিত শক্তি, যুক্তিসঙ্গত বিশ্বাস এবং সহানুভূতি-সহ সেবার জন্য তাঁর আহ্বান আজও গভীরভাবে প্রাসঙ্গিক। স্বামীজি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে মানবতার সেবা করাই হল ঐশ্বরিক সেবা করা।“

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...