Sunday, April 5, 2026

ওটিটিতে আসছেন কৌশানী-শ্রাবন্তী, পুরুলিয়ায় পাড়ি একেনের 

Date:

Share post:

২০২৬ এর বাংলা বিনোদন জগতে জুড়ে একের পর এক চমক। চলতি বছরে একাধিক বিগ বাজেট ছবি মুক্তির কথা আগেই ঘোষিত হয়েছে, এবার প্রকাশ্যে এল বাংলা ওয়েব সিরিজের (Bengali web series) তালিকা। আর সেখানেও চমকে দিলেও হইচই (Hoichoi )ওটিটি প্ল্যাটফর্ম। ১২ জানুয়ারি ১২টি নতুন বাংলা কনটেন্ট সামনে আনলো এই সংস্থা। সেখানে যেমন পুরনো কিছু সিরিজের নতুন সিজন রয়েছে, তার পাশাপাশি নতুন গল্পের ঝলক উন্মাদনা বাড়িয়েছে দর্শকদের।

‘হইচই’ OTT প্ল্যাটফর্ম সব সময় তাদের উপস্থাপনার মধ্যে ব্যতিক্রমী ভাবনাকে পরিবেশন করার চেষ্টা করে। এবার যেমন ওয়েব সিরিজে হাতেখড়ি হতে চলেছে বড়পর্দার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের (Kaushani Mukherjee) , তিনি ধরা দিবেন উকিলের ভূমিকায়। আবার ‘ঠাকুরমার ঝুলি’ নিয়ে আসবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সৌমিতৃষা কুন্ডু অভিনীত ‘কালরাত্রি ২’ ইতিমধ্যেই স্ট্রিমিং হচ্ছে। ‘যাহা বলিব সত্য বলিব’ এবং ‘ডাইনি’র পর মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)ফের OTT-তে।

এবছর পুরুলিয়াতে রহস্য সমাধানে যাবেন বাঙালির মাছে ভাতে থাকা গোয়েন্দা একেনবাবু। ‘বীরাঙ্গনা’, ‘নিকষছায়া’ যে দ্বিতীয় সিজন নিয়ে ফিরবে সেটা প্রত্যাশিত ছিল। এবার তৃতীয় সিজন নিয়ে ফিরছে মন্টু পাইলট (Montu Pilot)। তবে অর্থনীতিবিদ ও লেখক অভিরূপ সরকারের গোয়েন্দা চরিত্র ‘আদিত্য মজুমদার’ হয়ে কতটা দক্ষতার সঙ্গে রহস্য সমাধান করতে পারেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) তা জানার আগ্রহ রইল।
পাশাপাশি সাবেকি বাঙালি সাজে ‘রক্তফলক’ চেনাতে তৈরি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও (Saswata Chatterjee)।
এককথায় বড় পর্দায় সিনেমা দেখার পাশাপাশি এই বছর যে খাঁটি বাঙালি কনটেন্টে তৈরি ওয়েব সিরিজ (Web Series) থেকেও মুখ ফেরাতে পারবেন না দর্শকরা তার ইঙ্গিত মিলল ‘হইচই’য়ের ঘোষণায়।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...