Sunday, April 5, 2026

মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলার গর্ব বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ”প্রখ্যাত সাহিত্যিক, মানুষের অধিকার রক্ষার লড়াকু সৈনিক এবং আমাদের সকলের শ্রদ্ধেয় মহাশ্বেতা দেবীর জন্মদিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
বাংলা সাহিত্যের জগতে এক অনন্য নাম মহাশ্বেতা দেবী। তাঁর লেখনী কেবল গল্প বলেনি, তা ছিল শোষিত, বঞ্চিত এবং আদিবাসী মানুষের অধিকার আদায়ের এক শক্তিশালী হাতিয়ার। ‘হাজার চুরাশির মা’ থেকে ‘অরণ্যের অধিকার’— তাঁর সৃষ্টির পরতে পরতে মিশে আছে লড়াই আর প্রতিবাদের ভাষা।
আমার ব্যক্তিগত জীবনে মহাশ্বেতাদি ছিলেন এক বড় অনুপ্রেরণা। তাঁর স্নেহ এবং আশীর্বাদ সবসময় আমার সঙ্গে থেকেছে। তাঁর আদর্শকে পাথেয় করেই মানুষের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছি।”

 

Related articles

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...