Sunday, April 5, 2026

‘কুকুর মুক্ত গ্রাম’ প্রতিশ্রুতি পালনে ৫০০ পথকুকুরকে বিষ দিয়ে খুন প্রধানের

Date:

Share post:

ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতলে ‘কুকুরমুক্ত গ্রাম’ করবেন। সেই প্রতিশ্রুতি রাখতে ৫০০ পথকুকুরকে অমানবিকভাবে খুনের (stray dogs murder) অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান ও তাঁর সঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। পুলিশ ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধানসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। তবে পুলিশের দাবি স্থানীয়রা পুলিশের কাজে কোনও সহযোগিতা করছে না। উল্টে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে গ্রামবাসীরা। আরও পড়ুন: জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বাংলার মেয়ের মাথায়!

পুলিশ জানিয়েছে, কয়েকমাস আগে বেশ কয়েকটি গ্রামে কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে ওঠেন গ্রামবাসীরা। গত ডিসেম্বরে পঞ্চায়েত নির্বাচনের সময় ‘কুকুরমুক্ত’ গ্রাম গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান প্রধান। সেই প্রতিশ্রুতি রাখতেই নির্বিচারে চলছে প্রাণী হত্যা। ইঞ্জেকশনের দ্বারা বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে ৫০০-এর বেশি কুকুর। মারা যাওয়ার পরে গ্রামের এক নির্জন স্থানে গর্ত করে পুঁতে রাখা হত। এক স্বেচ্ছাসেবক সংস্থার কর্মী আদুলপুরম গৌতম এই বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে নড়েচড়ে বসে প্রশাসন। কবর খুঁড়ে বার করা হয় মৃত কুকুরদের দেহ। মঙ্গলবার ভবানীপেট এবং পালওয়ানচা গ্রামে প্রায় ১৫০টি কুকুরের মৃতদেহ পাওয়া গেছে। বুধবার ফরিদপেটে তল্লাশি চালিয়ে জানা গিয়েছে সেখানে আরও ৫০টি কুকুরকে মারা হয়েছে। তেলেঙ্গানার খানাপুর গ্রামেও ৫০টি পথকুকুরকে বিষ খাইয়ে মারা হয়েছে বলে জানা গিয়েছে। মৃত কুকুর গুলোকে ময়নাতদন্তের জন্য ভিসেরার নমুনা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। ১৯৬০ সালের প্রাণী নিষ্ঠুরতা প্রতিরোধ আইন অনুযায়ী মোট ১৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ।

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...